মালয়েশিয়ায় প্রবাসীদের সমর্থন চায় বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২২, ১৯:৪২আপডেট : ০৬ জুন ২০২২, ১৯:৪৮

আগামী বুধবার থেকে বাংলাদেশের এশিয়ান কাপ ফুটবলের বাছাই মিশন শুরু হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শক্তিধর বাহরাইন। র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দলটির বিপক্ষে কীভাবে খেলবেন জামাল ভূঁইয়ারা, আজ (সোমবার) অনুশীলনে তারই মহড়া হয়ে গেলো। অনুশীলনে ঘাম ঝরানো ফুটবলাররা মাঠে প্রবাসীদের সমর্থন চাইছেন।

খেলা হবে কুয়ালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে। আজ সেই মাঠেই অনুশীলন করেছে হাভিয়ের কাবরেরার দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া ভিডিও বার্তায় অনুশীলনের একফাঁকে ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ বলেছেন, ‘ম্যাচ গ্রাউন্ডে অনুশীলন করেছি আমরা। কীভাবে বাহরাইনের বিপক্ষে ডিফেন্ডিং করবো, কমপ্যাক্ট রাখবো- এইসবের সঙ্গে সেট পিস নিয়েও কাজ হয়েছে। কীভাবে পজিশন ক্রিয়েট করবো ওদের বিপক্ষে ডিফেন্ডিংয়ে, এছাড়া কাজ হয়েছে আমরা ডিফেন্ডিং করে কীভাবে অ্যাটাকে যাবো, বিল্ডআপে যাবো, তা নিয়েও।’

এরপরই বসুন্ধরা কিংসের ফুটবলার প্রবাসীদের মাঠে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন, ‘আমরা জানি মালয়েশিয়াতে অনেক প্রবাসী বাঙালি ভাই-বোনরা আছেন। স্টেডিয়াম সবার জন্য উন্মুক্ত। আমরা আশা করবো, সবাই মাঠে এসে আমাদের সাপোর্ট করবেন। যেন আমরা ভালো খেলতে পারি।। আমাদের প্রস্তুতি ভালো।’

বাহরাইনের বিপক্ষে ইতিবাচক ফুটবল উপহার দেওয়ার প্রতিশ্রুতি ফাহাদের, ‘বাহরাইনের বিপক্ষে ভালো ম্যাচ উপহার দিতে পারবো। বড় বিষয় হলো, টিমে কম্বিনেশন বা টিম ওয়ার্ক আগের চেয়ে ভালো। সবাই ভালো কিছুর জন্য অপেক্ষায় আছে। জয়ের জন্য চেষ্টা করবে। খেলার জন্য প্রস্তুত আছে।’

সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার মাঠের পরিবেশ দেখে খুশি। তারও প্রত্যাশা ম্যাচের দিন প্রবাসীরা এসে তাদের অনুপ্রেরণা জোগাবেন, ‘অসাধারণ পরিবেশ। সবাই এসে খেলা দেখবে। উৎসাহ দেবে। বাহরাইন শক্ত প্রতিপক্ষ। ইন্দোনেশিয়ার চেয়ে ভালো অনুশীলনে তারই মহড়া হয়ে গেলো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম