একই একাদশ থাকছে বাহরাইনের বিপক্ষেও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২২, ১৪:৪৯আপডেট : ০৮ জুন ২০২২, ১৪:৫২

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আজ। একটু পর মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। প্রতিপক্ষ ৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইন। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা আগের ম্যাচের একাদশের ওপরই ভরসা রেখেছেন।

ফিফা প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে সাইফ স্পোর্টিংয়ের ফরোয়ার্ড সাজ্জাদ হোসেনের অভিষেক হয়েছিল। আজকের ম্যাচে তাকে ঘিরেই একাদশ নির্ধারণ হয়েছে।

কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে সম্ভাব্য ৪-১-৪-১ ছকে খেলবে হাভিয়ের কাবরেরার দল। তেকাঠির নিচে যথারীতি থাকছেন আনিসুর রহমান জিকো। লেফট ব্যাকে ইয়াসিন আরাফাত ও রাইট ব্যাকে রিমন হোসেন। আর মাঝে দুই রক্ষণ স্তম্ভ টুটুল হোসেন বাদশা ও বিশ্বনাথ ঘোষতো আছেনই।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন আতিকুর রহমান ফাহাদ। দুই মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও বিপলু আহমেদের পাশাপাশি উইংয়ে থাকছেন মোহাম্মদ ইব্রাহিম ও রাকিব হোসেন। আর ‘নাম্বার নাইন’ হিসেবে থাকছেন সাজ্জাদ হোসেন।

বাহরাইনের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে খেলার উদাহরণ নেই। ৪৩ বছর আগে ১৯৭৯ সালে সবশেষ মুখোমুখি হয়েছিল প্রেসিডেন্ট কাপে। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। এবার অন্তত সম্মানজনক ফল করতে চাইছে লাল-সবুজ দল। লো ডিফেন্ডিং করে নিজেদের জাল যতটুকু অক্ষত রাখা যায়।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন ও সাজ্জাদ হোসেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান