বেলও নিশ্চিত করলেন পরবর্তী ‘গন্তব্য’

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২২, ১৩:৪৪আপডেট : ২৬ জুন ২০২২, ১৩:৪৮

রিয়াল মাদ্রিদের সঙ্গে তার সম্পর্কটা দীর্ঘ ৯ বছরের। কিন্তু খুব বেশি স্বস্তিতে ছিলেন, এমনটা বলা যাবে না। তার পরেও অনেক ইতিহাসের সাক্ষী তো হতে পেরেছেন! রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ করে গ্যারেথ বেল এবার পাড়ি জমাচ্ছেন বুড়োদের লিগ বলে পরিচিত মেজর লিগ সকারে।

স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ওয়েলস ফরোয়ার্ড এখন ফ্রি এজেন্ট। কিন্তু ৩৩ বছর বয়সীর পরবর্তী অধ্যায় নিয়ে তারও আগ থেকে নানা গুঞ্জন প্রচলিত ছিল।  মেজর লিগ সকারে যে যাচ্ছেন, তা গতকাল চাউর হয় বেশ জোরেশারে। গ্যারেথ বিল নিজেও পরে সেটি স্বীকার করে নিয়েছেন। টুইটারে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘শিগগিরই দেখা হবে লস অ্যাঞ্জেলস।’ ওই ভিডিওতে দেখা গেছে ওয়েলস তারকা লস অ্যাঞ্জেলসের কালো টি শার্ট পরে আছেন।

ক্যারিয়ারের শেষ পর্যায়ে ইউরোপিয়ান ফুটবলারদের মেজর লিগ সকারেই যেতে দেখা যায়। ফলে এটার একটা নাম হয়েছে বুড়োদের লিগ। ওই জায়গায় ওয়েলস তারকার বয়স বেশিও নয়। ফলে টুর্নামেন্টে অনেক কিছু দেওয়ার আছে তার। যার প্রমাণও রেখেছেন ওয়েলসকে কাতার বিশ্বকাপে নিতে অবদান রেখে।   

মূলত সামনে রয়েছে বিশ্বকাপ। এই অবস্থায় যত দ্রুত প্রস্তাব লুফে নিয়ে নিজেকে খেলার মধ্যে রাখা যায়। যেহেতু ১৯৫৮ সালের পর ওয়েলস বিশ্বকাপের মূল পর্বে পৌঁছানোর গৌরব অর্জন করেছে। ওয়েলস কোচ চাইছেন স্কোয়াডে ঢুকতে বেল যেন নিজেকে ছন্দে রাখার চেষ্টা করেন।

চুক্তির বিষয়ে বিস্তারিত জানা না গেলেও যতটুকু শোনা যাচ্ছে, চুক্তিটা আপাতত এক বছরের। কয়েকদিন আগে একই ক্লাবে গেছেন ইতালিয়ান জর্জো কিয়েলিনিও। ফলে এই ক্লাবের দ্বিতীয় হাইপ্রোফাইল সাইনিং হতে যাচ্ছেন ওয়েলস অধিনায়ক। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম