সাবিনাদের সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে গেলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুন ২০২২, ১৩:৫৫আপডেট : ২৯ জুন ২০২২, ১৩:৫৫

আগামী ১২ আগস্ট থেকে সাফ নারী চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা ছিল। নেপালের পোখরা ছিল সম্ভাব্য ভেন্যু। তবে নির্দিষ্ট সময়ে তা হচ্ছে না। পিছিয়ে আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে হবে।

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনে নতুন কমিটি এসেছে। তাই একটু সময় নিয়ে সাফের ষষ্ঠ টুর্নামেন্টটি করতে চাইছে স্বাগতিকরা।

এ প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাচ্ছে। আপাতত নির্দিষ্ট সময়ে হচ্ছে না। শিগগিরই নতুন সময় ঠিক হবে। নেপালে নতুন কমিটি এসেছে। তাই সময় নিয়ে আয়োজন করতে চাইছে।’

৬ দল নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ রাজধানী কাঠমান্ডুতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ থাকায় পাকিস্তান থাকছে না। আগের ৫টি টুর্নামেন্টেই ভারত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ২০১৬ সালে একবারই রানার্সআপ হয়েছিল। আর গতবার সেমিফাইনাল থেকে নিয়েছিল বিদায়। এবার সাবিনারা রয়েছে ভালো ফর্মে। তাই আরও ভালো করার লক্ষ্য।

/টিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম