মোহামেডানকে হারিয়ে ‘অতি মূল্যবান’ পয়েন্ট মুক্তিযোদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২২, ১৯:০৫আপডেট : ২১ জুলাই ২০২২, ১৯:০৫

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলতে কাল শুক্রবার ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। তাতে খেলার কথা ছিল শেখ মোরছালিন ও আশরাফুল হকের। কিন্তু প্রিমিয়ার লিগে খেলার জন্য মোহামেডান তাদের ছাড়তে অনুমতি দেয়নি। তার পরেও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে পয়েন্ট নিতে পারেনি শফিকুল ইসলাম মানিকের দল!

রেলিগেশন অঞ্চলে থাকা মুক্তিযোদ্ধা ২-১ গোলে মোহামেডানকে হারিয়ে অতি মূল্যবান তিনটি পেয়েছে। তাতে করে অবনমন শঙ্কায় থাকা দলটি নিচের দিক থেকে একটু ওপরে উঠে এসেছে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই অর্ধে দুই গোল পেয়েছে মুক্তিযোদ্ধা। বুরুন্ডির স্ট্রাইকর সুদি আব্দুল্লাহ ২৬ ও ৬৯ মিনিটে জোড়া গোল করে দলের জয় সুনিশ্চিত করেছেন। ৮৭ মিনিটে ওবি মনেকে এক গোল শোধ দিলেও মোহামেডান হার এড়াতে পারেনি।

এদিকে বসুন্ধরা কিংস অ্যারেনাতে শেখ রাসেল ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ এফসিকে। ইসমাইল আকিনাদে করেছেন জোড়া গোল। রিচার্ড গাদজে ও কেপি চার্লস একটি করে গোল করে দলকে বড় জয় এনে দিয়েছেন। পুলিশের আমিরুদ্দিন এক গোল শোধ দিলেও সেটি যথেষ্ট ছিল না।

দিনের আরেক ম্যাচে রহমগঞ্জের কাছে উড়ে গেছে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে সানডে চিজোবার হ্যাটট্রিকে ৫-১ গোলে পুরোনো ঢাকার দলটি স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারিয়েছে। সানডের তিন গোল ছাড়াও ফিলিপ আযহা ও সানোয়ার একটি করে গোল করেছেন। স্বাধীনতার ইভান শোধ দেন একটি।

এই জয়ে রহমতগঞ্জ অবনমন অঞ্চল থেকে কিছুটা হলেও ভালো অবস্থানে উঠে এসেছে। স্বাধীনতার বরং অবনমন প্রায় নিশ্চিত। মোহামেডান ২০ ম্যাচে পঞ্চম হারে আগের ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। সমান ম্যাচে মুক্তিযোদ্ধা চতুর্থ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থান থেকে দশে উঠেছে। আর শেখ রাসেল ২৫, বাংলাদেশ পুলিশ ২৯, রহমতগঞ্জ ১৮ ও স্বাধীনতা পেয়েছে ৯ পয়েন্ট।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের