এবার ইপিএলে মরিনহো-গার্দিওলা দ্বৈরথ!

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৭

লুই ফন গালের জায়গায় কি তবে হোসে মরিনহোর হাতেই ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব যাচ্ছে? ব্রিটিশ মিডিয়ার খবর হাই-প্রোফাইল এই পর্তুগিজ কোচের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ম্যানইউ কর্তারা। ওই বৈঠকেই নাকি ঠিক হয়েছে আগামী গ্রীষ্মে রুনিদের কোচ হতে যাচ্ছেন মরিনহো। এবার ইপিএলে মরিনহো-গার্দিওলা দ্বৈরথ!
ব্রিটিশ গণমাধ্যমের খবর সত্যি হলে এবার ইপিএলে দেখা যাবে সাবেক বার্সা কোচ গার্দিওলা বনাম সাবেক রিয়াল কোচ হোসে মরিনহোর যুদ্ধও। কারণ ইতিমধ্যেই ম্যানসিটির সঙ্গে চুক্তি করে ফেলেছেন বায়ার্ন মিউনিখ কোচ।

২০১০-১৩ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে ছিলেন মোরিনহো। আর একই সময়ে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কোচের দায়িত্বে ছিলেন গার্দিওলা।

তবে বিবিসির খবরে বলা হয়েছে, এখনও ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির সঙ্গে কোনও চুক্তিতে পৌঁছাতে পারেননি মরিনহো। এমনকি ক্লাবটির কর্তৃপক্ষের তরফ থেকেও কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ম্যানইউয়ের সঙ্গে যে মরিনহোর আলোচনা শুরু হয়েছে তা নিশ্চিত।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম