‘এভাবে ভারতের কাছে হারবো চিন্তাও করিনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ আগস্ট ২০২২, ০০:৫১আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০০:৫২

অনেক আশা নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলেছে বাংলাদেশ দল। কিন্তু ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৫-২ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে। অথচ এই দলটির বিপক্ষে লিগ পর্বে জয়ের রেকর্ড ছিল লাল-সবুজ দলের! 

ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে ম্যাচ হেরে তো কান্নায় ভেঙে পড়েছিল অনেকে। শনিবার মধ্যরাতে রানার্সআপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে তানভীর-মিরাজুলরা। ফাইনাল হারের কষ্ট অনেকটাই তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। 

শুক্রবার ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট সমান তালে লড়াই করেছে বাংলাদেশ। ২-২ গোলে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে গিয়ে অসহায় আত্মসমর্পণ! তিন গোল হজম করতে হয়েছে এই সময়ে।

বাংলাদেশ দলের অধিনায়ক তানভীর হোসেন দেশে ফিরে বাংলা ট্রিবিউনের কাছে ম্যাচ হারের ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘আসলে অতিরিক্ত সময়ে কী যে হলো বুঝতেই পারিনি। কিক অফের শুরুতে বাজেভাবে গোল হজম করে বসি। এরপর আমরা ম্যাচে ভালোভাবে ফিরে আসি। তবে অতিরিক্ত সময়ের শুরুতে আরও দুই গোল হজম করে অনেক পিছিয়ে পড়ি। কীভাবে কী যে হলো বুঝতেই পারিনি। এভাবে ভারতের কাছে ফাইনাল হারবো চিন্তাও করিনি।’

এক গুরকিরাত সিং চার গোল করে বাংলাদেশকে ধসিয়ে দেন। তবে এই ম্যাচে রেফারিং নিয়ে সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের অন্তত দুটো পেনাল্টি রেফারি দেননি। তা না হলে ফল অন্যরকম হতে পারতো।’

ফাইনাল না জেতার আফসোসে পুড়ছেন এই লেফটব্যাক, ‘ফাইনালের আগে ভারতের খেলোয়াড়দের চোখেমুখে ভীতি দেখেছি। যেহেতু ওরা আমাদের কাছে একবার হেরেছে। তাই আমাদের অন্য চোখে দেখেছে। আমরা শুধু অতিরিক্ত সময়ের শুরু তে কীভাবে যে গোল খেয়ে খেই হারালাম, এখনও বোধগম্য হচ্ছে না। তবে আমাদের মনে হয়েছে ওরা অনেক বয়সী খেলোয়াড় খেলিয়েছে।’

 

/টিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান