পরিবর্তন এসেছে এসএ গেমসের মহিলা ফুটবল সূচিতে। পুরোনো সূচি অনুয়ায়ী কাল সন্ধ্যা ৭টায় আয়োজক ভারতের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশ মহিলা ফুটবল দলের। কিন্তু সর্বশেষ ম্যানেজার্স মিটিংয়ে সূচিতে পরির্তন এসেছে। নতুন সূচি অনুয়ায়ী ভারত নয় কাল রবিবার বিকেল চারটায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে হতাশাজনক ৩-০ গোলে হারের পর কাল জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। নেপালের কাছে হারার পর এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে ফাইনালে খেলার স্বপ্ন। কাল জয় ছাড়া আর কোনও পথ নেই বাংলাদেশ মহিলা দলের। এই ম্যাচ হারলেই শেষ হয়ে যাবে ব্রোঞ্জ জয়ের স্বপ্ন।
উল্লেখ্য, সূচি অনুযায়ী ৯ ফেব্রুয়ারি মালদ্বীপ ও ১৩ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
/আরএম/এফআইআর/






