এবার আবাহনীর হয়ে শিরোপার অপেক্ষায় কিংসলে

তানজীম আহমেদ
২২ আগস্ট ২০২২, ১৯:৫৯আপডেট : ২২ আগস্ট ২০২২, ২০:২২

নাইজেরিয়ার বিনিন শহরের অকবোনা পাড়ায় ভালোই সময় কাটছে বাংলাদেশি এলিটা কিংসলের। বাংলাদেশি নাগরিক হতে পারলেও নাইজেরিয়ার সঙ্গে বন্ধনটা অটুট আছে এখনও। সে কারণেই ঘরোয়া ফুটবল মৌসুম শেষ হতে মা ও পরিবারের অন্যদের সঙ্গে সময় কাটাতে নাইজেরিয়া সফরে গেছেন। সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি স্ত্রী লিজা ও মেয়ে সাফিরাও। ব্যস্ত মৌসুম শেষে সবাই মিলে আনন্দময় সময় কাটানোই বড় উদ্দেশ্য। তবে নতুন মৌসুম নিয়ে ৩২ বছর বয়সী স্ট্রাইকারের অন্যরকম রোমাঞ্চও কাজ করার কথা। বসুন্ধরা কিংস থেকে প্রথমবারের মতো যে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডে যোগ দিচ্ছেন।

এখন শুধু দলবদলের আনুষ্ঠানিকতাই বাকি। আগের ক্লাবের হয়ে ট্রফি উৎসবে মেতেছিলেন। এবার আকাশি-নীল জার্সিধারীদের হয়েও চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা!

বাংলাদেশে কিংসলের পথচলা শুরু ২০১০ সালে আরামবাগ ক্রীড়া সংঘ দিয়ে। তখন নাইজেরিয়ান স্ট্রাইকার পরিচয়ে কম আলো ছড়াননি। গত বছর তো বাংলাদেশি মেয়ে বিয়ে করে তার নাগরিকত্ব প্রাপ্তির ঘটনা সবারই জানা। চারদিকে হইচই ফেলে দিয়েছিল এই খবর।

বাংলাদেশি পরিচয়ে বসুন্ধরা কিংসের হয়ে এবার পুরো মৌসুমে ২০টি ম্যাচ খেলেছেন। গোলসংখ্যাও ২০। এরমধ্যে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে রয়েছে ৬ গোল। ৩৬৩ মিনিট মাঠে থাকা কিংসলে অধিকাংশ সময় বদলি খেলোয়াড় হিসেবেই নেমেছিলেন। এবার অবশ্য আবাহনী লিমিটেডে শুরুর একাদশে খেলতে চাইছেন। নাইজেরিয়ায় ছুটি কাটানোর ফাঁকে বাংলা ট্রিবিউনের কাছে কিংসলে বলেছেন, ‘আসছে মৌসুমে আমি আবাহনী লিমিটেডে খেলতে যাচ্ছি। এটা নিশ্চিত। তবে নতুন মৌসুমে একাদশে শুরু থেকে খেলার লক্ষ্য। সেজন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে।  আমিও প্রস্তুত আছি।’

বসুন্ধরার হয়ে প্রিমিয়ার লিগ জেতার অভিজ্ঞতাটা এখনও কিংসলের স্মৃতিতে অম্লান। এখন আবাহনীর হয়েও শিরোপা উৎসবে মেতে ওঠার স্বপ্ন দীর্ঘদেহী স্ট্রাইকারের, ‘আবাহনী ঐতিহ্যবাহী দল। আমি চাইবো এই দলটিকে সাফল্য এনে দিতে। শিরোপা জয়ী সদস্য হতে। যদিও তা সহজ হবে না। বসুন্ধরা, শেখ রাসেল ও মোহামেডানসহ অন্য দলেরও সমান সুযোগ থাকবে। তাই আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে। ট্রফির জন্য শেষ পর্যন্ত লড়াই করতে হবে।’

বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর জাতীয় দলে তার খেলার সম্ভাবনা নিয়ে একটা আলোচনা ছিল। এখন পর্যন্ত লাল-সবুজ দলে খেলা হয়নি যদিও। তার পরেও অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। তবে কিংসলে এ নিয়ে পড়ে থাকতে নারাজ। তার পুরো মনোযোগ আবাহনীর দিকে, ‘আমি এখন বাংলাদেশ জাতীয় দলে খেলা নিয়ে ভাবছি না। কীভাবে আবাহনীর হয়ে ভালো খেলবো, শিরোপা পাইয়ে দেবো, সেই চিন্তা করছি। এছাড়া এএফসি কাপ তো রয়েছেই।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান