গ্রুপ পর্বেই বায়ার্নের মুখোমুখি বার্সা

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২২, ২৩:২৪আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০১:১২

বায়ার্ন মিউনিখ থেকে রবের্ত লেভানদোভস্কিকে কেন বার্সেলোনায় নিয়ে আসা তার কারণ খুঁজে পাওয়া গেলো চ্যাম্পিয়নস লিগ ড্রয়ে। আবারও যে গ্রুপ পর্বেই দেখা হয়ে যাচ্ছে তাদের। ‘সি’ গ্রুপে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনার সঙ্গে গ্রুপ সঙ্গী হয়েছে ইন্টার মিলান ও ভিক্টোরিয়া প্লজেন। যা গ্রুপ অব ডেথ বলে পরিচিতি পাচ্ছে।

২০২০ সালের কোয়ার্টার ফাইনাল এখনও ভুলে যাওয়ার কথা নয় কাতালান ক্লাবটির। সেবারই যে তাদের ৮-২ গোলে বিধ্বস্ত করেছিল জার্মান জায়ান্টরা। ওই ম্যাচে একটি গোল ছিল লেভানদোভস্কিরও। নাজেহাল হতে হয়েছে গত আসরের গ্রুপ পর্বেও। এবার হয়তো পোলিশ স্ট্রাইকারকে দলে ভিড়িয়ে হারের বদলা নেওয়ার প্রতিজ্ঞা স্প্যানিশ ক্লাবটির। 

বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ের পর দেখা গেলো ম্যানচেস্টার সিটিতে আসা আর্লিং হালান্ডও মুখোমুখি হচ্ছে তার সাবেক ক্লাবটির। ‘জি’ গ্রুপে ম্যানচেস্টার সিটি, ডর্টমুন্ডের সঙ্গী হয়েছে কোপেনহেগেন ও সেভিয়া। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের পিএসজির গ্রুপটাতেও আকর্ষণীয় লড়াই হতে চলেছে। গ্রুপ এইচে তাদের সঙ্গী জুভেন্টাস, বেনফিকা ও মাক্কাবি হাইফা। 

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পড়েছে গ্রুপ এফে। তাদের সঙ্গী লিপজিগ, শাখতার ও সেল্টিক।  

আগামী ৬ সেপ্টেম্বর শুরু হবে গ্রুপ পর্বের লড়াই। আর ২০২৩ সালের ১০ জুন আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। চ্যাম্পিয়ন লিগে কে কোন গ্রুপে-

গ্রুপ এ- আয়াক্স, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স

গ্রুপ বি- পোর্তো, অ্যাতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, ক্লাব ব্রুজ

গ্রুপ সি- বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ভিক্টোরিয়া প্লজেন

গ্রুপ ডি- আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহাম, স্পোর্তিং, মার্শেই।

গ্রুপ ই- এসি মিলান, চেলসি, সলজবুর্গ, ডিনামো জাগরেব

গ্রুপ এফ- লাইপজিগ, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, সেল্টিক

গ্রুপ জি- ম্যানসিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন

গ্রুপ এইচ- পিএসজি, জুভেন্টাস, বেনফিকা, মাক্কাবি হাইফা

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান