নিষেধাজ্ঞা থেকে মুক্তি, ভারতকে নিয়েই সাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২২, ১৫:১৭ আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৫:১৭

ভারতীয় ফুটবলে আধার কেটেছে। ১১ দিন নিষিদ্ধ থাকার পর ফিফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এখন আগের মতোই সবকিছু করতে পারবে দক্ষিণ এশিয়ার দেশটি। এরই সঙ্গে সাফ নারী ও অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে  অংশ নিতে আর কোনও বাধা নেই তাদের। তাই আয়োজক সাফেও স্বস্তি।

মেয়েদের সাফে ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে ভারত, মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।

গ্রুপিং ও ফিকশ্চার হয়ে গেলেও সাসপেনশনের কারণে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের অংশগ্রহণ অনিশ্চিত ছিল। এখন অনিশ্চয়তা কাটায় নেপালে ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নিতে কোনও সমস্যাই নেই তাদের।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভারতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আগের সূচি অনুযায়ী খেলা হবে। ভারতকে নিয়েই হবে টুর্নামেন্ট দুটি। এরইমধ্যে সব রকমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে তারা।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন জায়গায় যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
নতুন জায়গায় যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
সোমবার বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান
সোমবার বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান
নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরি করছে মাউশি
নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরি করছে মাউশি
১৫ বছরে ১২০ কোটি তরুণের চাকরি হবে মাত্র ৪০ কোটি
১৫ বছরে ১২০ কোটি তরুণের চাকরি হবে মাত্র ৪০ কোটি
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান