টানা দুই ম্যাচে জোড়া গোল, প্রশংসায় ভাসছেন লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২২, ১৩:৫০আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৩:৫০

লা লিগায় বলা চলে শুরুটা উড়ন্ত হয়েছে রবের্ত লেভানদোভস্কির। গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারাতে জোড়া গোল করেছেন। জোড়া গোলের ধারাবাহিকতা অব্যাহত থাকলো রিয়াল ভায়াদলিদ ম্যাচেও। তাতে ৪-০ গোলে ব্যাক টু ব্যাক জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। দুর্দান্ত এই ফর্ম অব্যাহত থাকলে মৌসুম শেষে পিচিচি ট্রফিও যে ঘরে তুলবেন- এমন আলোচনা এখন সবখানে।

ভায়াদলিদকে হারানোর পর কোচ জাভি প্রশংসাতে ভাসিয়েছেন এই পোলিশ স্ট্রাইকারকে, ‘লেভানদোভস্কি? আমার মনে হয় সে অসাধারণ একজন খেলোয়াড়। ন্যাচারাল লিডার। আমাদের দলের উদাহরণ একজন সে।’

ম্যাচের ২৪ মিনিটে প্রথম গোলটিতেই জাল কাঁপিয়েছেন লেভা। ৪৩ মিনিটে স্কোর ২-০ করেছেন পেদ্রি। ৬৪ মিনিটে লেভানদোভস্কি জোড়া গোলের দেখা পেলে যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন সের্জি রবের্তো। যোগ করা সময়ে অবশ্য লেভা হ্যাটট্রিকও পেতে যাচ্ছিলেন। কিন্তু প্রতিপক্ষ গোলকিপারের দারুণ দক্ষতায় হতাশ হতে হয় তাকে।

অপর দিকে শেষ দিকে ঝলসে উঠাকে রীতিমত অভ্যাসে পরিণত করেছেন করিম বেনজিমা। ফরাসি তারকার শেষের দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নরা এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে।

১২ মিনিটে ম্যাচের প্রথম গোলের দেখা পায় রিয়াল। শুরুর গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। ৪৩ মিনিটে এস্পানিওল একটি গোল শোধ দিলে ড্রয়ের সম্ভাবনা উঁকি দিতে থাকে। কারণ ১-১ সমতা ছিল দীর্ঘক্ষণ। ৮৮ মিনিটে রদ্রিগোর ক্রস থেকে বেনজিমা জাল কাঁপালে এটা নিশ্চিত হয়, জয় নিয়ে মাঠ ছাড়তে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। যোগ করা সময়ে ফ্রি কিক থেকে তৃতীয় গোলটিও আদায় করেন তিনি।

অবশ্য এই গোলটির আগে উত্তেজনা ছড়ায় ছড়িয়েছিল। যোগ করা সময়ে এস্পানিওল দশ জনের দলে পরিণত হয়। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির নিয়মিত গোলকিপার। কিন্তু তারা নির্ধারিত বদলি খেলোয়াড় আগেই ব্যবহার করে ফেলায় অধিনায়ক কাবরেরাকে দাঁড়াতে হয় পোস্টে। আর সেই সুযোগটাই কাজে লাগান রিয়াল মাদ্রিদ প্রাণভোমরা। নিখুঁত ফ্রি কিকে বেনজিমা স্কোর ৩-১ করেছেন।

৩ ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। বার্সা আবার ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।  

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম