বড় শাস্তি পেলো বাংলাদেশের দুই ক্লাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৭

অনেক দিন ধরে কিছু অভিযোগ নিয়ে বাফুফের পাতানো ম্যাচ সনাক্তকরণ কমিটি কাজ করে আসছিল। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করে দুটি ক্লাবকে বড় রকমের শাস্তি দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি।

শাস্তি হিসেবে গত মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা উত্তর বারিধারার অবনমন হয়েছে। এর ফলে অন্তত দুই বছর দ্বিতীয় বিভাগে খেলতে হবে তাদের। এছাড়া এক মাসের মধ্যে ১০ লাখ টাকা জরিমানাও দিতে হবে। পাশাপাশি তাদের ৫ জন খেলোয়াড়কে বহিষ্কার করা হয়েছে।

চ্যাম্পিয়নশিপ লিগের আরেক ক্লাব কাওরানবাজার প্রগতি সংঘকে তো তৃতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। তাদেরও জরিমানা করা হয়েছে ১০ লাখ টাকা। দলের ৬ জন খেলোয়াড়কে করা হয়েছে বহিষ্কার। পাশাপাশি তিন কর্মকর্তা ৫ বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন।

এছাড়া সাইফ স্পোর্টিংয়ের কর্মকর্তা ইস্কান্দার মির্জাও বড়রকমের শাস্তি পেয়েছেন। বহিষ্কার হয়েছেন তিনিও।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এএফসি থেকে পাতানো ম্যাচ নিয়ে কড়া বার্তা ছিল। পাতানো ম্যাচ সনাক্তকরণ কমিটি তা নিয়ে কাজ করেছে। তথ্য উপাত্তের ভিত্তিতে তাদের সুপারিশ অনুযায়ী ডিসপ্লিনারি কমিটি শাস্তি দিয়েছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম