বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৬

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিতে নিতে এ মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে ওই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন সেলেসাও কোচ তিতে।

কাতার বিশ্বকাপের বেশি দেরি নেই। ফুটবল মহাযজ্ঞে নামার আগে সেপ্টেম্বরের দুই প্রীতি ম্যাচে শক্তি-দুর্বলতা দেখে নেওয়ার সুযোগ ব্রাজিলের। বলার অপেক্ষা রাখে না বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচনে ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মুহূর্তে এসেও নতুন মুখ পরিচয় করিয়ে দিয়েছেন কোচ তিতে। দলে দুই নতুন মুখ- জুভেন্টাস ডিফেন্ডার গ্লেইসন ব্রেমের ও রোমা ডিফেন্ডার রজার ইবানেস।

তবে বিশ্বকাপের আগে স্কোয়াডে জায়গা হয়নি গাব্রিয়েল জেসুস ও অভিজ্ঞ দানি আলভেসের।

তিতের দলে ইউরোপে খেলা ফুটবলারদের দাপট। প্রিমিয়ার লিগ থেকে ১১ জন ও লা লিগা থেকে ডাক পেয়েছেন ৬ খেলোয়াড়। ব্রাজিলিয়ান লিগ থেকে আছেন কেবল তিনজন- গোলকিপার ওয়েভারতন, মিডফিল্ডার এভারতন রিবেইরো ও ফরোয়ার্ড পেদ্রো।

ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিল ম্যাচ দুটি খেলবে ফ্রান্সে। ২৩ সেপ্টেম্বর খেলবে ঘানার বিপক্ষে, আর তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ ২৭ সেপ্টেম্বর।

ব্রাজিল স্কোয়াড:

গোলকিপার: আলিসন, এদেরসন, ওয়েভারতন; ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, আলেক্স তেলাস, দানিলো, গ্লেইসন ব্রেমের, এদের মিলিতাও, রজার ইবানেস, মারকিনুস, থিয়াগো সিলভা; মিডফিল্ডার: কাসেমিরো, ফ্রেদ, ফাবিনিয়ো, লুকাস পাকিতা, ব্রুনো গুইমারেস, এভারতন রিবেইরো; ফরোয়ার্ড: নেইমার, রিচার্লিসন, রবের্তো ফিরমিনো, ভিনিসিয়ুস জুনিয়র, আন্তোনি, রাফিনিয়া, মাথেয়াস কুনহা, পেদ্রো।

/কেআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান