বাংলাদেশের বিপক্ষে খেলার আগে সরে দাঁড়ালেন নেপালের কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৪

আগামী ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটি হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। তার আগেই নেপালের জন্য দুঃসংবাদ! হিমালয়ের দেশটির কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি পদত্যাগ করেছেন।

নিজ দেশ থেকে ইমেইলের মাধ্যমে দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুতাইরি। দায়িত্ব ছেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘৫২৫ দিন দায়িত্ব পালন করে আমি নেপাল জাতীয় দলের কোচ পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিচ্ছি।’

এর আগেও দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। পরে যোগ দেন কাজে। তবে এবার অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আনফা) ইমেইল দিয়ে দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কাঠমান্ডু পোস্টকে আনফার সাধারণ সম্পাদক কিরণ রাও জানিয়েছেন, ‘আমরা কোচের পদত্যাগপত্র ইমেইলের মাধ্যমে পেয়েছি।’

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সাহায্যে কুয়েতি কোচ পেয়েছিল নেপাল। আগামী ডিসেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল। এই দেড় বছরে মুতাইরির অধীনে নেপাল ১৭টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে ৫টি, হার ১০টি ও ড্র ছিল দুটি। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী