প্রথমার্ধেই ভুটানকে ৪ গোল দিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৪

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার সুবাস পাচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালে প্রথমার্ধে ভুটানের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে আছে গোলাম রব্বানী ছোটনের দল।

আজ (শুক্রবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের ১ মিনিট ৩৪ সেকেন্ডেই গোল পায় বাংলাদেশ। মনিকা চাকমার থ্রু পাস থেকে ‍ভুটান গোলকিপারকে কাটিয়ে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সিরাত জাহান স্বপ্না।

১৭ মিনিটে মারিয়া মান্দার ক্রসে গোলকিপারকে কাটিয়ে দুরূহ কোণ থেকে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা খাতুন।

৩০ মিনিটে মনিকার ক্রসে কৃষ্ণার লাফিয়ে ওঠা হেড এক ড্রপ খেয়ে জালে জড়ালে ম্যাচে চালকের আসনে বসে বাংলাদেশ।

পাঁচ মিনিট পর মনিকার থ্রু পাস পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইড করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি ভুটান গোলকিপার। ঋতুপর্ণা চাকমা বল পেয়ে বাঁ পায়ের নিচু শটে ফাঁকায়  বল জালে জাড়ান।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম