কোচের ‘ঋণ শোধে’ সাফের শিরোপা জিততে চাইছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৩০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৩০

নারী ফুটবলের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে গোলাম রব্বানী ছোটনের নাম। সাবিনা-স্বপ্না-কৃষ্ণারা তার হাতেই গড়া। এক কথায় পুরো নারী ফুটবল দলের এই উত্থানের পেছনে ছোটনের অনুপ্রেরণাই কাজ করেছে বেশি। সেই ‍কোচের ঋণ শোধের দিন আজ। সাবিনা-স্বপ্নারাও চাইছেন, দশরথ স্টেডিয়ামে সাফের শিরোপা জিতে কোচকে প্রাপ্য সম্মান দিতে।

এই টুর্নামেন্টে দুটি হ্যাটট্রিকসহ ৮টি গোল আছে অধিনায়ক সাবিনা খাতুনের। বাংলাদেশ নতুন ইতিহাস লিখতে চাইলে আজও (খেলা শুরু বিকাল সোয়া ৫টায়) নেপালের বিপক্ষে তার জ্বলে ওঠা প্রয়োজন। সাবিনা নিজেও জানেন সেটা। তাই এই সাফ জয়ের লক্ষ্যের সঙ্গে কোচ গোলাম রব্বানী ছোটনের প্রতি সম্মান জানানোটা কর্তব্য মনে করছেন তিনি। সাবিনার কথা, ‘কোচ অনেক কিছু ডিজার্ভ করেন। ওনাকে নিয়ে আমরা সবসময়ই খুশি। সৌভাগ্যবান যে ওনার মতো একজন কোচ আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন। এখন সম্মানটা তার প্রাপ্য। আমরা যতটা সম্ভব চেষ্টা করবো শিরোপা জিতে তাকে যথার্থ সম্মানটা দিতে।’

পুরো টুর্নামেন্টেই ম্যাচ বাই ম্যাচ বাংলাদেশ ভালো খেলে আসছে। ফাইনালে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে পুরো দল। সাবিনার কণ্ঠে তো এখন নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রতিজ্ঞা, ‘অবশ্যই নিজের চেষ্টা থাকবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর। স্যারদের থেকে যে বার্তাটা এসেছে তা হলো ম্যাচ ধরে ধরে খেলতে হবে। যেহেতু একটা ম্যাচ আছে ইতিহাস গড়ার, নিজেদের মাইলফলক গড়ার, আমরা যেন সেই বিষয়টা অবগত থাকি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী