কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ জেনে নিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:২১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৫

কম্বোডিয়ার বিপক্ষে একটু পরই ফিফা প্রীতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচকে ঘিরে হাভিয়ের কাবরেরা একাদশ চূড়ান্ত করে ফেলেছেন। তবে অনেক দিন পর ফেরা মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস কিংবা প্রথমবারের মতো সুযোগ পাওয়া আরে মিডফিল্ডার সোহেল রানার জায়গা হয়নি তাতে।

র‌্যাংকিংয়ে স্বাগতিকরাই এগিয়ে। ১৭৪তম স্থানে আছে তারা। বাংলাদেশের অবস্থান ১৯২তম স্থানে। এই ম্যাচে জয়ী হয়ে র‌্যাংকিং বাড়িয়ে নিতে চাইছেন কাবরেরা। আজকের ম্যাচে আগের মতো তেকাঠির নিচে আছেন অভিজ্ঞ আনিসুর রহমান জিকো। রক্ষণে রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান। মধ্যমাঠে থাকবেন আতিকুর রহমান ফাহাদ, অধিনায়ক জামাল ভূঁইয়া ও বিপলু আহমেদ। দুই উইংয়ে রাকিব হোসেন ও মতিন মিয়া তো রয়েছেনই। আর নম্বর নাইন হিসেবে খেলানো হতে পারে সুমন রেজা।

নমপেনের মরোদোক টেকো জাতীয় স্টেডিয়ামে সম্ভাব্য ৪-৩-৩ ছকে দলকে খেলতে পারে দল।

বাংলাদেশ একাদশ:
আনিসুর রহমান জিকো,টুটুল হোসেন বাদশা,রহম মিয়া বিশ্বনাথ ঘোষ,কাজী তারিক রায়হান,আতিকুর রহমান ফাহাদ,জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, রাকিব হোসেন,মতিন মিয়া ও সুমন রেজা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি