মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৭

ফিফার সবশেষ র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা তৃতীয় স্থানে, আর মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের অবস্থান ৮০। শক্তিমত্তায় র‌্যাংকিংয়ের এই ঝলকানিই যেন দেখা গেলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হার্ড রক স্টেডিয়ামে। ম্যাচ পরিসংখ্যানের দিকে তাকালেই বিষয়টা আরও পরিষ্কার হয়। ম্যাচের ৬৮ ভাগ সময়েই বল ছিল আর্জেন্টাইনদের দখলে, আর আক্রমণেও একচেটিয়া আধিপত্য ছিল সাদা-আকাশীদের।

বাংলাদেশ সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এই প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই নিয়ে রেকর্ড ৩৪ ম্যাচে টানা অপরাজিত আর্জেন্টিনা। আর জয়ের এই ধারায় সবশেষ তিন ম্যাচে ১১ গোল করেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যেখানে হজম করতে হয়নি একটিও।

আর এই ১১ গোলের সাতটিই করেছেন অধিনায়ক মেসির। গত জুনে এস্তোনিয়ার বিপক্ষে দলের ৫-০ ব্যবধানের জয়ে সবগুলো গোলই করেছিলেন তিনি। আজকের ম্যাচের দুই গোল মিলিয়ে জাতীয় দলের হয়ে মেসির গোল হলো ৮৮টি। আন্তর্জাতিক ফুটবলে এখন তার চেয়ে বেশি গোল আছে কেবল তিন জনের; ক্রিস্তিয়ানো রোনালদো, আলি দাই ও মোখতার দাহারির।

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ, দুই মাস পরেই কাতারে বসছে জমকালো এই আসর। আর এর ঠিক আগে দল ও অধিনায়কের এমন উড়ন্ত পারফর্মেন্সের এই সময় শেষ পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনিও। বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিলেন তিনি।

যার ফলও আসে অল্প সময়ের মধ্যেই। ম্যাচ শুরুর ১৬ মিনিটের মাথায় ডি-বক্সে মেসির থ্রু-পাস থেকে লাউতারো মার্তিনেসকে বল এগিয়ে দেন আলেহান্দ্রো পাপু গোমেজ। গোলরক্ষক কিছুটা এগিয়ে এলে স্লাইড শটে বল লক্ষ্যভেদ করতে ভুল করেননি ইন্টার মিলান তারকা।

এর ঠিক চার মিনিট পরেই নিজেও গোল করার সুযোগ পেয়ে যান অধিনায়ক মেসি। বক্সের ভেতর থেকে বাঁ পায়ে শটও নিয়েছিলেন। তবে অন টার্গেট শট রুখে দেন হন্ডুরাসের গোলরক্ষক লুইস লোপেজ। তবে সেই গোলটাই যেন মেসি পেয়ে গেলেন বিরতির আগে যোগ করা সময়ে। ডি-বক্সে জিওভানি লো সেলসো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও আধিপত্য টিকিয়ে রাখে আর্জেন্টিনা। একপেশে লড়াইয়ের ৬৯তম মিনিটে এনসো ফের্নান্দেসের চাপের মুখে বল হারিয়ে ফেলেন হন্ডুরাসের কেরভিন। আলগা বল পেয়ে ২৫ গজ দূর থেকে স্কুপ শট নেন মেসি। এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে গিয়ে পড়ে জাল কাঁপায়।

পরের প্রীতি ম্যাচে আগামী ২৮ সেপ্টেম্বর ভোরে জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

/ইউএস/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী