ব্রাজিলের ৯ নম্বর জার্সিতে রিচার্লিসনের চাওয়া...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:০১

বিশ্বকাপের আগে শেষের প্রস্তুতি! প্রীতি ম্যাচ হলেও এখানে আসলে দলের শক্তি-দুর্বলতা বুঝে নেওয়া হয়। ঘানার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি যেমন। কাতারের ফুটবল মহাযজ্ঞে নামার আগে নিজেদের অবস্থা আরও ভালোভাবে বুঝে নেওয়ার মিশনে নেমেছিল সেলেসাওরা। দুর্দান্ত ফুটবলে লাতিন আমেরিকার দেশটি বুঝিয়ে দিয়েছে, ভয়ংকর হয়েই তারা যাচ্ছে কাতার। ঘানাকে ৩-০ গোলে হারিয়ে দেওয়ার পথে সবচেয়ে উজ্জ্বলতা ছড়িয়েছেন রিচার্লিসন।

টটেনহামের এই ফরোয়ার্ড পেয়েছেন জোড়া গোল। তাতে বিশ্বকাপে মূল একাদশে থাকার দাবিটা জোরালো ভাবেই দিয়ে রাখলেন তিনি। একাদশের দাবি পারফরম্যান্স দিয়ে দিয়েছেন, তবে সমর্থন-ভালোবাসার দাবিটা মুখেই বলেছেন এই তরুণ ফরোয়ার্ড। ব্রাজিলের ৯ নম্বর জার্সি পরে মাঠে নেমে পেয়েছেন ২ গোল। তাই সমর্থকদের কাছে তার চাওয়া, তারা যেন ৯ নম্বর জার্সির রিচার্লিসনের ওপর বিশ্বাস আছে।

ফ্রান্সে লে হার্ভিতে ব্রাজিলের গোলের শুরুটা করেন মারকিনুস। নবম মিনিটে এই ডিফেন্ডার হেড থেকে লক্ষ্যভেদ করার পর জাল খুঁজে নেন রিচার্লিসন। ৩৮ মিনিটে প্রথম গোলের পর বিরতিতে যাওয়ার ৫ মিনিট আগে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন টটেনহাম ফরোয়ার্ড।

শুধু এই ম্যাচে নয়, ব্রাজিলের ৯ নম্বর জার্সি পরে মাঠে নামলেই গোল পাচ্ছেন তিনি। তাই ভক্ত-সমর্থকদের কাছে তার চাওয়া, ‘আশা করছি ব্রাজিলিয়ান ভক্তরা আমার ওপর আরও বিশ্বাস রাখবে, কারণ জাতীয় দলের জার্সিতে আমি বেশি গোল করি। এখন আমি ৯ নম্বর জার্সি পরে খেলছি, এই জার্সি পরে যখন নামি, গোল পাই। এখানে আমি আমার কাজটা করে যাচ্ছি।’

এবারের আন্তর্জাতিক বিরতিতে আরেকটি প্রীতি ম্যাচ আছে ব্রাজিলের। আগামী মঙ্গলবার তিউনিশিার বিপক্ষে প্যারিসে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর তাদের কাতার বিশ্বকাপের মিশন শুরু হবে ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

/কেআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম