বিশ্বকাপ জিততে বাড়তি বোনাস ঘোষণা জার্মানির

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩১

২০১৪ বিশ্বকাপ জয়ের পর ভরাডুবি হয়েছিল জার্মানদের। সর্বশেষ বিশ্বকাপে তো প্রথম রাউন্ডই পার হতে পারেনি। কাতারে তাদের প্রেরণা দিতে আগের তুলনায় বাড়তি বোনাস ঘোষণা করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপ জিতলে প্রতিটি খেলোয়াড় পাবেন ৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ কোটি ৭৯ হাজার ৯২৫ টাকা।

গত বিশ্বকাপের তুলনায় এবার বোনাসের পরিমাণ বেড়েছে ৫০ হাজার। তার আগের বারের তুলনায়ও পরিমাণটা বেশি। ২০১৪ বিশ্বকাপ জয়ের পর প্রতিটি খেলোয়াড়ের বোনাসের পরিমাণটা ছিল ৩ লাখ ইউরো।

শুধু শিরোপা জয়ই নয়, গ্রুপ পর্ব পার হলেও থাকছে বোনাস। প্রথম পর্ব পার হলে প্রতিটি খেলোয়াড় পাবেন ৫০ হাজার ইউরো বা ৫০ লাখ টাকার কিছু বেশি। শেষ আটে যেতে পারলে ১ লাখ ইউরো বা ১ কোটি টাকার বেশি।

সেমিফাইনালে পৌঁছালে পরিমাণ দাঁড়াবে দেড় লাখ ইউরো আর তৃতীয় স্থান অর্জন করলে দুই লাখ। বাংলাদেশি টাকায় এর পরিমাণ যথাক্রমে প্রায় দেড় কোটি ও দুই কোটি টাকার বেশি।   

মূলত গত বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স ভুলিয়ে নয়্যারদের উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। এবারের বিশ্বকাপে ‘ই’ গ্রুপে পড়েছে জার্মানি। তাদের প্রতিপক্ষ স্পেন, কোস্টা রিকা ও জাপান।

টুর্নামেন্ট শুরু হবে আগামী ২০ নভেম্বর এবং জার্মানি তাদের মিশন শুরু করবে ২৩ নভেম্বর। প্রতিপক্ষ জাপান।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী