বার্সার কষ্টের জয়ের পর স্টেগেনের প্রশংসায় জাভি

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২২, ১০:৫৪আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১১:০৫

জয় দিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। পেদ্রির করা একমাত্র গোলে তারা সেল্তা ভিগোকে ১-০ গোলে হারিয়েছে।

গত ম্যাচে রিয়াল মাদ্রিদ জয়ের পর শীর্ষে উঠেছিল। আগামী রবিবার এল ক্লাসিকো। তার আগে বার্সাও ম্যাচ জিতে প্রতিপক্ষকে বার্তা দিয়ে রাখলো। পাশাপাশি উঠে গেলো চূড়াতেও। লা লিগায় ৮ ম্যাচে ৭ জয়ে বার্সার পয়েন্ট ২২। রিয়াল মাদ্রিদের সমান পয়েন্ট থাকলেও গোল গড়ে তারা পিছিয়ে থাকায় দুই নম্বরে রয়েছে।

টানা সপ্তম ম্যাচ জেতা বার্সা ম্যাচের শুরুটা করেছিল দারুণভাবে। বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন গাভি ও রাফিনহা। দশ মিনিটে তো তাদের হতাশ করেন সেল্তার আর্জেন্টাইন গোলকিপার অগাস্টিন মার্চেসিন। তবে সাত মিনিট পর আর বার্সার আক্রমণ রুখতে পারেননি। গাভির ঠিকমতো ক্রস ক্লিয়ার করতে পারেননি সেল্তা ডিফেন্ডার উনাই নুনেজ। তার পায়ে লেগে আসা বল গোলমুখে পেয়ে জাল কাঁপান পেদ্রি।

বিরতির পর অবশ্য বার্সার ওপর চাপ সৃষ্টি করে খেলে সেল্তা। বলের নিয়ন্ত্রণও ছিল ভালো। বেশ কিছু সুযোগ তৈরি করলেও তাদের হতাশ করেন মার্ক আন্দ্রে টের স্টেগেন। তিনটি দুর্দান্ত সেভ করে সেল্তাকে ম্যাচে ফেরার সুযোগ থেকে বঞ্চিত করেছেন বার্সা গোলকিপার। ফলে জাল অক্ষুণ্ন রাখতে শেষটায় বেশ ঘাম ঝরাতে হয়েছে কাতালানদের।

জার্মান এই গোলকিপার টানা ৬ ম্যাচ ধরে ক্লিন শিট ধরে রাখতে সমর্থ্য হয়েছেন। কষ্টের জয়ে বড় অবদান অবশ্যই এই গোলকিপারের। তাই ম্যাচ শেষে বার্সা কোচ জাভি প্রশংসা করলেন স্টেগেনের, ‘দুই সপ্তাহ আহে আমরা লেভানদোভস্কির ওপর নির্ভরশীল ছিলাম। এখন টের স্টেগেনের। সে অসাধারণ একজন গোলকিপার।’    

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম