অগাস্তো থাকছেন, আসছেন আরও ব্রাজিলিয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ১৪:৩১আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৪:৩১

রাফায়েল অগাস্তোর পায়ে বল মানে ছন্দময় ফুটবলের প্রদর্শনী। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের কারিকুরিতে পা থেকে বল কেড়ে নেওয়াই কঠিন। সাবলীল পারফরম্যান্সে তার ওপর এবারের মৌসুমেও ভরসা রাখছে আবাহনী লিমিটেড। অগাস্তোর প্রতি মুগ্ধতায় ফরোয়ার্ড জোনে এখন অন্য ব্রাজিলিয়ানদেরও খুঁজছে ঐতিহ্যবাহীরা।

এবারের প্রিমিয়ার লিগে বা টুর্নামেন্টে পাঁচ বিদেশি নিবন্ধনের সুযোগ আছে। মাঠে খেলবে যদিও চারজন। একজনকে আবার এশিয়ান অঞ্চলের হতে হবে। সব কিছু মাথায় নিয়ে রাফায়েলের পর আকাশী-নীল জার্সিধারীরা অন্য বিদেশিদেরও দলভুক্ত করার দিকে মনোযোগ দিয়েছে।

শর্তের দিকে খেয়াল রেখে রাশিয়া বিশ্বকাপ খেলা দানিয়েল কলিনদ্রেসের খেলা একপ্রকার নিশ্চিত। নম্বর নাইন হিসবে মনে ধরেছে এক ব্রাজিলিয়ানকে। ইরান বা অন্য কোনও দেশ থেকে আসছে ডিফেন্ডার। আর আফ্রিকা থেকে আসতে পারে আরও এক স্ট্রাইকার।

তার পরেও আগের চেয়ে স্থানীয় খেলোয়াড়ের দিক দিয়ে শক্তি বৃদ্ধি করার ইচ্ছা আবাহনীর। দলটির ম্যানেজার সত্যজিত দাস রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা আগের চেয়ে আরও ভালো দল গড়তে যাচ্ছি। স্থানীয়দের পাশাপাশি ভালোমানের বিদেশি খেলোয়াড়ও আনা হচ্ছে। আশা করছি, এবারও সমর্থকদের মন জয় করতে পারবো।’

আগামী ২০ অক্টোবর থেকে আবাহনী লিমিটেডের অনুশীলন শুরু হতে যাচ্ছে। পরীক্ষিত কোচ পর্তুগালের মারিও লেমস যথারীতি ডাগ আউটে থাকছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম