মান বাঁচানোর লড়াইয়ে নেপালের মুখোমুখি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৪

আগামীকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় গৌহাটিতে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া স্টেডিয়াম ১২তম এসএ গেমসের গ্রুপ বি'র শেষ খেলায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অলিম্পিক দল।

মান বাঁচানোর লড়াইয়ে নেপালের মুখোমুখি বাংলাদেশ প্রথম খেলায় ভুটানের সঙ্গে ১-১ গোলের হতাশাজনক ড্র'র পর এদিন বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। বিভিন্ন সমীকরণে বাংলাদেশের সেমিফাইনালে উত্তরণ অনেকটাই নিশ্চিত তবে সেমিফাইনালে যাওয়ার আগে নিজেদের সম্মান ও মনোবল পুনরুদ্ধারের ম্যাচ হবে কালকের খেলাটি।
নেপাল প্রথম ম্যাচে ভুটানকে ৫-০ গোলে হারিয়েছে আর সেই ভুটানের সঙ্গে বাংলাদেশ করেছে ১-১ গোলে ড্র। সে সুবাদে নেপালের পয়েন্ট তিন, বাংলাদেশের ও ভুটানের পয়েন্ট এক করে। কাল ড্র করলেই বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে, জিতলে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। হেরে গেলেও সেমিতে যাবে বাংলাদেশ। যদি সেই হারটি ৬-০ চেয়ে কম ব্যবধানের হার হয়। ৬-০ গোলে হারলে গোল ব্যবধানে (-৬) বাদ পড়বে বাংলাদেশ কারণ ভুটান গোল পার্থক্য এমনিতেই অনেক পিছিয়ে(-৫)।
নেপালের সেমিফাইনাল নিশ্চিত হয়েই আছে তবে বালাদেশ নেপাল ম্যাচের পর নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়নশিপ ও রানার্স-আপ। এটিও গুরুত্বপূর্ণ কারণ গ্রুপ এ'র শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-২ গোল হারালেও অয়োজক ভারত হয়েছে গ্রুপ রানার্স-আপ।
প্রথম ম্যাচে ভারত শ্রীলঙ্কার কাছে ০-১ গোলে হারার কারণে মালদ্বীপ ও ভারত উভয়ের পয়েন্ট সমান তিন। তবে গোল গড়ে মালদ্বীপ এগিয়ে থাকায় তারাই হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন আর ভারত রানার্স-আপ। প্রথম সেমিফাইনালে খেলবে গ্রপ এ চ্যাম্পিয়ন ও গ্রুপ বি রানার্স-আপ আর দ্বিতীয় সেমিফাইনালে খেলবে গ্রুপ এ রানার্স-আপ ও গ্রুপ বি চ্যাম্পিয়ন। আয়োজক ভারতকে এড়াতে চাইবে নেপালও তাই কঠিন সময়ই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী