যশোর থেকে ঢাকায় এসে চ্যাম্পিয়ন ওরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২২, ০১:১২আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৮:১২

এবারই প্রথম বাফুফে প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে অনূর্ধ্ব-১৮ বয়সীদের লিগ আয়োজন করেছে। বুধবার (১৯ অক্টোবর) সেই লিগে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বসুন্ধরা কিংসের সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা উৎসবে মেতেছে হলুদ জার্সিধারীরা। ৯ ম্যাচে ৭ জয়, এক ড্র ও হারে ২২ পয়েন্ট শেখ জামালের। ১০ ম্যাচে ২১ পয়েন্ট বসুন্ধরা কিংসের।

শেখ জামাল দলটির ২০ জন খেলোয়াড় আছেন, যারা যশোর শামসুল হুদা একাডেমি থেকে এসে খেলছেন। মূলত তাদের নিয়েই শিরোপার স্বাদ পেয়েছে শেখ জামাল। 

শারীরিক শিক্ষা কলেজ মাঠে ম্যাচ ঘড়ির চতুর্থ মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। গোল করেন গোলাম রাব্বী। তবে আট মিনিট পরেই বসুন্ধরা কিংসকে সমতায় ফেরান সাব্বির। বাকি সময়ে আর গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

আগামী শনিবার শেখ জামাল লিগের শেষ ম্যাচ খেলবে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে। দিনের অন্য ম্যাচে আবাহনী লিমিটেড ২-০ গোলে স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারায়।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম