মালদ্বীপে হ্যাটট্রিক করে শিরোপা জিতলেন সাবিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ নভেম্বর ২০২২, ০১:০১আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০১:০১

শিরোপার স্বপ্ন নিয়ে মালদ্বীপে ঘরোয়া ফুটবলে খেলতে  গিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। তার সঙ্গী ছিলেন জাপানি বংশোদ্ভূত আরেক বাংলাদেশি মাতসুশিমা সুমাইয়া। তাদের সেই স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। বৃহস্পতিবার রাতে দোর্দণ্ড প্রতাপে ফাইনাল জিতে শিরোপা উৎসব করেছে  সাবিনারা। সাবিনার হ্যাটট্রিকে ফাইভ এ সাইড টুর্নামেন্টে ধিবেহী সিফাইং ক্লাব ১০-২ গোলে  এমপিএলকে উড়িয়ে দিয়েছে।

গ্রুপ পর্বে এমপিএলের কাছে একমাত্র ম্যাচ হেরেছিল ধিবেহী সিফাইং। এবার সে হারের প্রতিশোধই নিলো সাবিনারা।

মালেতে ম্যাচে ২১, ২৩, ২৮ ও ৩৩ মিনিটে চার গোল করে মুন্সিয়ানা দেখান সাবিনা। টুর্নামেন্টে সর্বোচ্চ  গোলসংখ্যা তার, ২১টি। ফাইনালে বাংলাদেশের আরেক ফুটবলার সুমাইয়াও একটি গোল পেয়েছেন।

/টিএ/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান