পর্তুগালের বিশ্বকাপ অভিযানে রোনালদোর সঙ্গী কারা

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২২, ১২:৪০আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৩:১৫

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন, কিন্তু বিশ্বকাপ জেতার স্বপ্ন এখনও পূরণ হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। বয়সের যে হিসাব, তাতে কাতারেই হতে যাচ্ছে সময়ের অন্যতম সেরা খেলোয়াড়ের পথচলা। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপে নিশ্চয় বিশ্ব জয়ের আনন্দে মাততে চান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। কাতার বিশ্বকাপের সেই মিশনে রোনালদোর সঙ্গী কারা? কোচ ফের্নান্দো সান্তোস এরই মধ্যে জানিয়ে দিয়েছেন ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড।

রোনালদোর নেতৃত্বে এই দলে আছেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপে। গত ৪ অক্টোবর থেকে পোর্তো ডিফেন্ডার কোনও ম্যাচ খেলেননি, হাঁটুর চোটে। তবে কাতার বিশ্বকাপে তাকে ফিট পাওয়া যাবে বলেই চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন।

অভিজ্ঞদের সঙ্গে তরুণ খেলোয়াড়ও আছে পর্তুগালের স্কোয়াডে। আছেন ১৯ বছর বয়সী বেনফিকা সেন্টার-ব্যাক আন্তোনিও সিলভা।

২০২২ বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে রয়েছে পর্তুগিজরা। ২৪ নভেম্বর ঘানার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে তারা। এরপর ২৮ নভেম্বর উরুগুয়ে ও ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে রোনালদোরা।

পর্তুগাল স্কোয়াড:

গোলকিপার: দিয়োগো কোস্তা, রুই পাত্রিসিও, জো সা; ডিফেন্ডার: দিয়োগো দালোত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, পেপে, রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, নুনো মেন্দেস, রাফায়েল গুয়েরেইরো; মিডফিল্ডার: রুবেন নেভেস, জোয়াও পালহিনহা, উইলিয়াম কারভালহো, ব্রুনো ফের্নান্দেস, ভিতিনিয়া, ওতাভিয়ো, জোয়াও মারিও, মাথেয়াস নুনেস, বের্নারদো সিলভা; ফরোয়ার্ড: রাফায়েল লেয়াও, জোয়াও ফেলিক্স, রিকার্দো হোর্তা, গনসালো রামোস, ক্রিস্তিয়ানো রোনালদো, আন্দ্রে সিলভা।

/কেআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী