চোটের কারণে কাতার বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল পাউলো দিবালার। শেষ পর্যন্ত তাকে নিয়েই ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
অবশ্য দিবালা এখনও সুস্থ হয়ে ওঠার পথে আছেন। আশা করা হচ্ছে, ২২ নভেম্বর আর্জেন্টিনার গ্রুপ পর্বের প্রথম ম্যাচের আগেই হয়তো তিনি ফিটনেস ফিরে পাবেন। গ্রুপ ‘সি’ র ম্যাচে সেদিন তাদের প্রতিপক্ষ সৌদি আরব। এই গ্রুপে আর্জেন্টিনার অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।
দলটির নেতৃত্ব থাকা মেসি পঞ্চম বিশ্বকাপ খেলতে নামছেন। তরুণদের পাশাপাশি তার সঙ্গে থাকছেন অভিজ্ঞ আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দিও। যারা গত বছর কোপা আমেরিকা জিততে অবদান রেখেছেন।
আর্জেন্টিনার বিশ্বকাপ দল
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হেরোনিমো রুলি।
ডিফেন্ডার: গনসালো মনতিয়েল, নাহুয়েল মলিনা, জার্মান পেজ্জেয়া, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েথ।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পেরেদেস, রদ্রিগো দে পল, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ (পাপু গোমেজ), এনজো ফার্নান্দেজ, এসিকুয়েল প্যালাসিওস, আলেক্সিস ম্যাক আলিস্টার।
ফরোয়ার্ড: পাউলো দিবালা, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনজালেজ, হোয়াকিন কোরেয়া।









