প্রথমার্ধে ব্রাজিলকে আটকে রাখলো ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২২, ২১:৫১আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০০:০৩

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি ব্রাজিল ও ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথমার্ধে নেইমার-রিচার্লিসনদের আটকে রেখেছে ক্রোটরা, গোলশূন্য সমতায় বিরতিতে উভয় দল। প্রথম থেকে ব্রাজিলকে চাপে রাখার চেষ্টা করে ক্রোয়েশিয়া। খেলার জন্য স্পেস দিচ্ছে না তারা। বলের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে রক্ষণাত্মক মনোভাব ক্রোয়েশিয়ার। ব্রাজিলের কোনও ফুটবলার বল ধরলেই ছেঁকে ফেলছেন তিন-চার জন।

১১ মিনিটে প্রতি আক্রমণে দারুণ এক সুযোগ পায় ক্রোয়েশিয়া। ডান দিক থেকে ক্রস করেছিলেন মদ্রিচ। কিন্তু ক্রসে পা ঠেকাতে পারলেন না পেরিসিচ।

২০ মিনিটে পর দুটি আক্রমণ করে ব্রাজিল। প্রথমে ভিনিসিয়ুস তারপর নেইমার। কিন্তু ক্রোয়েশিয়ার রক্ষণ তা আটকে দেয়।

৪২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রকে বক্সের সামান্য বাইরে ফাউল করা হয়। ফ্রিকিক পায় ব্রাজিল। নেইমারের পাস বিপক্ষ ফুটবলারের গায়ে লেগে হালকা ঘুরে গেলেও জমা পড়ে গোলকিপারের হাতে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান