আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বিশ্বকাপ জয়ী তারকার

স্পোর্টস ডেস্ক 
১০ জানুয়ারি ২০২৩, ১২:৩০আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১২:৩০

গত কিছুদিন ধরেই আলোচনায় ফরাসি ফুটবল। কোচ হিসেবে দেশমের মেয়াদ বাড়ানো হয়েছে। তার মধ্যে জিদানকে নিয়ে দেশটির ফুটবল প্রধানের অসম্মানজনক মন্তব্য। আলোচনায় এবার যোগ হলো ফরাসি গোলকিপার ও অধিনায়ক উগো লরির নাম। ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন তিনি।  

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে পরাজয়ের মাত্র ৩ সপ্তাহ পর গ্লাভসজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন লরি। এর আগে দেশকে নেতৃত্ব দিয়েছেন রেকর্ড ১২১টি ম্যাচে। ফ্রান্স তার নেতৃত্বেই জিতেছে ২০১৮ বিশ্বকাপ। অবসরের সিদ্ধান্ত নিয়ে লরি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারের এখানেই ইতি টানছি। কারণ মনে হয়েছে, আমি সবটুকু উজাড় করে দিয়েছি।’

আর কিছুদিন পরই ইউরোর বাছাই পর্ব। ফ্রান্স তাদের গ্রুপে পেয়েছে জিব্রাল্টার, গ্রিস, নেদারল্যান্ডস ও রিপাবলিক অব আয়ারল্যান্ডকে। লরি মনে করছেন, এত বড় মহাদেশীয় টুর্নামেন্ট সামনে দেখে নতুন নেতৃত্বের হাতেই দলটার দায়িত্ব বুঝিয়ে দেওয়া প্রয়োজন, ‘আমার মনে হয় এটাই সঠিক সময়। কারণ ইউরো বাছাই শুরুর আর মাত্র আড়াই মাস আছে।’

২০০৮ সালে ২১ বছর বয়সে অভিষেক হয়েছে লরির। ফ্রান্সের হয়ে খেলেছেন ১৪৫টি ম্যাচ। যা আবার ফ্রান্সের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।

  /এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান