স্প্যানিশ কোচের ওপরই ভরসা রাখলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ১৮:০৮আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৮:১৪

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার মেয়াদ বাড়নো নিয়ে আলোচনা ছিল। আগেই ইঙ্গিত মিলেছিল ৩৮ বছর বয়সী কোচের মেয়াদ বাড়তে পারে। অবশেষে হলোও তাই। ২০২৩ সালেও জামাল ভূঁইয়াদের কোচ থাকছেন এই স্প্যানিশ কোচ। জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২২ সালের শুরুর দিকে কাবরেরাকে জাতীয় দলের কোচ করা হয়েছিল। প্রথমবারের মতো এই স্প্যানিশ কোচ কোনও জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন সেই সময়। তার অধীনে বাংলাদেশ দল ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে ৫টিতে হার, দুটিতে ড্র ও একটি ম্যাচ জেতার রেকর্ড আছে। এবারও তার সামনে ব্যস্ত সূচি।

৩৭ বছর বয়সী কাবরেরার আগে কোনও জাতীয় দলের কোচ পদে কাজ করার অভিজ্ঞতা ছিল না। এমনকি কোনও ক্লাব দলের হেড কোচও ছিলেন না! এই অঞ্চলে একসময় শুধু ভারতের আই-লিগের দল স্পোর্টিং দ্য গোয়াতে সহকারী কোচ ছিলেন। তবে উয়েফা প্রো লাইসেন্সধারী কোচের বিভিন্ন ক্লাবের একাডেমি পরিচালনা ও টেকনিক্যাল ডিরেক্টর পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে রয়েছে লা লিগার ক্লাব দেপোর্তিভো আলাভেসের একাডেমি কোচ, লা লিগা স্কুল ও বার্সেলোনা ভার্জিনিয়া স্কুল শাখার একাডেমিসহ এই স্তরের অন্য ক্লাবে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের