ম্যাচসেরা দেম্বেলের গোলে সেমিফাইনালে বার্সা

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৩, ১২:৪৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১২:৪৯

টানা ৯ ম্যাচ জিতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল রিয়াল সোসিয়েদাদ। তাদের জয়রথ থামিয়ে নিজেদের টানা ১২ ম্যাচে অপরাজিত রেখেছে বার্সেলোনা। কাতালানরা জিতেছে ১-০ গোলে।

বার্সেলোনা দুর্দান্ত খেললেও ২৯ মিনিটেই গোল হজম করতে যাচ্ছিল। রিয়াল সোসিয়েদাদের জাপানি খেলোয়াড় তাকে কুবো স্ট্রাইক করেছিলেন। কিন্তু সেটি বারের ওপর দিয়ে গেলে গোল বঞ্চিত হয় তারা। এর পর ন্যু ক্যাম্পে চমক দেখানোর শেষ আশাটুকুও বিলীন হয়ে যায় ৪০ মিনিটে সোসিয়েদাদ দশ জনের দলে পরিণত হলে। ফরোয়ার্ড ব্রেইস মেনদেস সের্হিও বুসকেৎজের ওপর পাগলাটে চ্যালেঞ্জ জানাতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন।

তার পরই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে বার্সেলোনা। প্রতিপক্ষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করলেও গোল এসেছে একটি। তাও সেটা ম্যাচসেরার পুরস্কার জেতা দেম্বেলের প্রতি আক্রমণ থেকে। ৫২ মিনিটে এই উইঙ্গার ফরাসি সতীর্থ কুন্দের কাছ থেকে লং পাস পেয়ে ডানপ্রান্ত দিয়ে ঢুকে জাল কাঁপিয়েছেন। গোলকিপার হাত দিয়েও সেটি রুখতে পারেননি!

৭ মিনিট পর সমতা ফেরানোর সুযোগও পেয়েছিল সোসিয়েদাদ। কিন্তু অ্যালেক্সান্ডার সরলথ কুবোর ক্রস পেয়েও সেটি মেরেছেন বারের ওপর দিয়ে। শেষ দিকে তারা মরিয়া হয়ে চেষ্টা করেছিল। কমপক্ষে তিনবার দারুণ সেভে তাদের রুখে দিয়েছেন আন্দ্রে টের স্টেগেন। 

বার্সার মতো সেমির টিকিট কেটেছে ওসাসুনাও। তারা সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে।  

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‌্যাবের অভিযানে স্টার্লিং সাবমেশিনগান উদ্ধার, সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার
র‌্যাবের অভিযানে স্টার্লিং সাবমেশিনগান উদ্ধার, সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার
জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে যা বললেন নাহিদ ইসলাম
জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে যা বললেন নাহিদ ইসলাম
সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষায় নতুন সুযোগ
সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষায় নতুন সুযোগ
কী আছে জুলাই জাদুঘরে?
কী আছে জুলাই জাদুঘরে?
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র