বড় দুর্ঘটনা থেকে বাঁচলো মোহামেডানের খেলোয়াড়রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৩, ১৬:২৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৬:২৯

ফেডারেশন কাপ ফুটবলে অংশ নিতে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিংয়ের খেলোয়াড়রা এখন গোপালগঞ্জ৷ তবে যাতায়াতের অভিজ্ঞতাটা মোটেও সুখকর হয়নি তাদের। খেলোয়াড়রা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

ঘটনাটা ঘটেছে পদ্মা সেতু পার হওয়ার পর সময়। খেলোয়াড়দের বহনকারী মোহামেডানের নিজস্ব বাসের সামনের চাকা হঠাতই বিকট শব্দে ফেটে যায়। এসময় আতঙ্ক দেখা দিলেও ভাগ্যভালো যে চালক ঠিকমতো গাড়ী নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন। পরবর্তীতে চাকা বদল করে নির্দিষ্ট গন্তব্যে নিরাপদে পৌঁছায় সাদা কালো দলটি।

মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক গোপালগঞ্জ থেকে বলেছেন, ‘পদ্মা সেতু হয়ে ভাঙা অতিক্রম করার পর টিম বাসের সামনের চাকা বিস্ফোরিত হয়েছে। আল্লাহর রহমতে কোনও দুর্ঘটনা ঘটেনি। চাকা বদল করে কিছুক্ষণ পর ফুটবলাররা গন্তব্যে পৌঁছেছে।’

দলটির ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেছেন, ‘দুপুরে এই বিপত্তি দেখা দেয়। গোপালগঞ্জ থেকে তখনও বেশ কিছু মাইল দূরে ছিলাম আমরা। বড় কোনও সমস্যা হয়নি।’

কাল ফেডারেশন কাপে শেখ জামালের বিপক্ষে লড়বে মোহামেডান। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী