ভাষা দিবসে ইংরেজিতে শ্রদ্ধা জানিয়ে তোপের মুখে জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৫

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশ ও দেশের বাইরের সর্বস্তরের মানুষ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও দিনটিকে স্মরণ করছেন। কিন্তু শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। 

মঙ্গলবার শহীদদের শ্রদ্ধা জানাতে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। সেখানে বাংলার পরিবর্তে ইংরেজি শব্দ ব্যবহার করে শ্রদ্ধা জানানোয় তাকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুকে জামাল ভূঁইয়া ইংরেজিতে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। মাতৃভাষার স্বীকৃতির জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাদের বিস্ময়কর চেতনা আমাদের মুক্তির সংগ্রামে ইন্ধন যুগিয়েছিল।’ 

ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর পোস্টে জামাল মূলত একটি প্রতিষ্ঠানের প্রচারণা চালিয়েছেন। পোস্টের নিচে যে ছবিটি ব্যবহার করেনে, সেটি ‘আইইটারি’ নামের একটি প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটি ‘ভাষা আন্দোলন সম্পর্কে এক মিনিট কথা বলে নাও’ শীর্ষক এক প্রতিযোগিতা আয়োজন করেছে।

এই পোস্টের পর পরই তীব্র সমালোচনার মুখে পড়েন জামাল। পরে অবশ্য বাংলা ও ইংরেজি দুটো ভাষা ব্যবহার করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। 

ঘটনাটির সমালোচনা করে নাসির উদ্দিন নাসির নামের এক ব্যক্তি কমেন্ট করে লিখেছেন, ‘ভাই, যে ভাষার জন্য এতো সংগ্রাম আর রক্ত দিতে হলো। অন্তত আজকের এই দিনে পোস্টটা বাংলা ভাষায় লিখতে পারতেন।’

জিয়াউর রহমান নামের একজন লিখেছেন, ‘যে ভাষার জন্য রক্তপাত, সে ভাষায় একটা কথাও নাই।’
 
/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী