নেপাল ও ভুটানে ট্রফি জয়ের দিকেই চোখ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৩

নারীদের ফুটবলে বাংলাদেশের সাফল্য বেশ ঈর্ষণীয়। ছেলেরা ধারাবাহিক হতে না পারলেও বয়সভিত্তিক ও সিনিয়রদের আসরে শিরোপা জিতেছে মেয়েরাই। আসছে জুন ও সেপ্টেম্বরে ছেলেদের সাফের দুটি বয়সভিত্তিক আসর হওয়ার কথা। এবার সেই দুটিতে শিরোপায় চোখ রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর জন্য দুটি দলেরই প্রীতি ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে করার পরিকল্পনা। 

আজ (বুধবার) ডেভেলপমেন্ট কমিটির নিয়মিত সভা হয়েছে। বেশ কিছু এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে তাতে। সভা শেষে এর চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘জুনে নেপালে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট ও সেপ্টেম্বরে ভুটানে হবে সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট। আমরা এই দুটি আসরেই ট্রফি জিততে চাই। আমাদের ট্রেনিং ও একাডেমি কীভাবে আরও শক্তিশালী করা যায় সেই চেষ্টা চলছে। এছাড়া মালয়েশিয়ার সঙ্গেও প্রস্তুতিমূলক ম্যাচ সেখানে গিয়ে খেলার চেষ্টা করবো। এরা যদি বেশি বেশি ম্যাচ খেলতে পারে। তাহলে সাফে শিরোপা এনে দিতে পারবে।’

একাডেমিতে থাকা খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রসঙ্গ উঠলেও অর্থ সংকটের কথা তুলে ধরলেন তিনি, ‘আমরা প্লেয়ারদের বেতন ২০ শতাংশ বাড়িয়েছি। আসলে আমরা দিতে চাই। কিন্তু তহবিল খালি। পাতিলে না থাকলে তো চামচে উঠবে না। কোচদের যে পেমেন্ট করা হয়, সেটা কিন্তু ফিফা-এএফসি’র বরাদ্দ থেকে দিয়ে থাকি। আমরা জোড়াতালি দিয়ে একাডেমির খেলোয়াড়দের কিছু সম্মানী দিচ্ছি তাদের পকেট খরচ হিসেবে। একাডেমি চালাতে অনেক টাকা লাগে। এটা চালানো খুব কষ্টের। এছাড়া বিদেশে প্রস্তুতি ম্যাচ খেললেও অর্থ প্রয়োজন। আগামীতে এটা কতটুকু কন্টিনিউ করতে পারবো, সেটা নিশ্চিত না।’

সরকারের বড় প্রজেক্ট তৈরি করে অর্থ চেয়েছে বাফুফে। সেই প্রজেক্ট পাস হলেই তখন অর্থাভাব দূর হবে। তাই বাফুফের এই সহ-সভাপতি বলেছেন, ‘আমরা চেষ্টা করছি স্পন্সর জোগাড় করতে। আশা করছি, মন্ত্রণালয় আমাদের সহায়তা করবে। এছাড়া আমরা ডিপিপি পাঠিয়েছি প্রস্তাবনা আকারে। ওই প্রকল্পটি বাস্তবায়িত হলে আমাদের মনে হয় টাকার সমস্যা থাকবে না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী