ফাহিম-কিংসলের হ্যাটট্রিকে আবাহনীর বড় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৪ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৪

আগের ম্যাচে বসুন্ধরা কিংসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়েও ম্যাচ জেতা হয়নি আবাহনীর। তবে প্রিমিয়ার লিগে প্রথম পর্বের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেছে মারিও লেমসের দল। শুক্রবার ফয়সাল আহমেদ ফাহিম-এলিটা কিংসলে-নাবীব নেওয়াজ জীবনের নৈপুণ্যে আবাহনী ৭-০ গোলে এফসি উত্তরাকে উড়িয়ে দিয়েছে। ফাহিম ও কিংসলে হ্যাটট্রিক করেছেন। জীবন করেছেন একটি। 

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে খেলেছে আবাহনী। তবে প্রথম গোল পেতে বেশ সময়ও লেগেছে। প্রথমার্ধে মাত্র এক গোলে এগিয়ে ছিল ছয়বারের চ্যাম্পিয়নরা। ম্যাচ ঘড়ির ৩৫ মিনিটে পেয়েছে প্রথম গোল। পিটার নোরাহর কাটব্যাক থেকে ফয়সাল আহমেদ ফাহিম দৌড়ে এসে প্লেসিং করে জাল কাঁপিয়েছেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে ফাহিমের কোনাকুনি জোরালো শট ক্রস বার ছুঁয়ে বাইরে দিয়ে গেলে গোল পাওয়া হয়নি। আবাহনী বিরতির পরই অপ্রতিরোধ্য হয়ে দাঁড়ায়। একের পর এক গোল করে প্রতিপক্ষের রক্ষণ চূর্ণ করেছে। ৫৪ মিনিটে ডান প্রান্তে আলমগীর মোল্লার ক্রসে হেড করে দলকে এগিয়ে নেন কিংসলে।

৫৭ মিনিটে স্কোরলাইন ৩-০ হয়েছে। বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। চার মিনিট পর নাবীব নেওয়াজ জীবনের ডান প্রান্তে দেওয়া ক্রসে হেডে দলকে চতুর্থ গোল এনে দেন কিংসলে। ৬৪ মিনিটে পিটার নোরাহর কাটব্যাক থেকে এবার জীবন প্লেসিং করে দলের ব্যবধান ৫-০ করেছেন। ৭৯ মিনিটে সতীর্থের ক্রসে ফয়সাল আহমেদ ফাহিম প্লেসিং করে হ্যাটট্রিক পূর্ণ করে প্রতিপক্ষকে পুরোপুরি ধসিয়ে দিয়েছেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কিংসলে বক্সের বাইরে থেকে জোরালো শটে এরপরই নিজের হ্যাটট্রিক পূরণ করেছেন।

দিনের অন্য ম্যাচে শেখ জামাল ও ফর্টিস এফসি ১-১ গোলে ড্র করেছে। এছাড়া মোহামেডান ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।

আবাহনী ১০ ম্যাচে ষষ্ঠ জয়, তিন ড্র ও এক হারে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। এফসি উত্তরা সমান ম্যাচে অষ্টম হার ও দুই ড্রতে আগের দুই পয়েন্ট নিয়ে অবস্থান করছে তলানিতেই। এছাড়া শেখ জামাল ১৪, ফর্টিস ১২, মোহামেডান ও রহমতগঞ্জ ১০ পয়েন্ট সংগ্রহ করেছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ব্রাদার্সের ড্র, আবাহনীর জয়
নাইজেরিয়ানদের নৈপুণ্যে ৫ গোলে জিতলো আবাহনী
লাল কার্ডের ম্যাচে আবাহনীর আবারও ড্র
সর্বশেষ খবর
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন