সৌদির বিমানে ওঠার আগেই আর্জেন্টিনায় খেলা চূড়ান্তের অপেক্ষায় জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৩, ১৬:৩৭আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৬:৩৮

মার্চের ২২ থেকে ২৮ তারিখ সিলেটে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে সেশেলস ও ব্রুনাই। এই টুর্নামেন্টকে সামনে রেখে জম্পেশ প্রস্তুতির জন্য সৌদি আরবের মদিনায় যাচ্ছে হাভিয়ের কাবরেরার দল। 

দুইভাগে বিভক্ত হয়ে দল যাচ্ছে আরবে। আজ (শনিবার) মধ্যরাতে যাচ্ছেন স্প্যানিশ হেড কোচসহ ১৩ জন ফুটবলার। আগামীকাল রবিবার মধ্যরাতে যাচ্ছেন বাকিরা। শুরুতে ঢাকা থেকে রিয়াদ। এরপর আভ্যন্তরীণ ফ্লাইটে মদিনা পৌঁছাবে জিকো-সোহেলরা।

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার যাওয়ার কথা রয়েছে রবিবার রাতের ফ্লাইটে। এরই মধ্যে বাফুফে থেকে অন্যদের সঙ্গে টিকিটও নিশ্চিত করা হয়েছে। তবে জামাল সৌদি আরবে যাওয়ার আগে আর্জেন্টিনার ক্লাবে খেলাটা নিশ্চিত করতে চাইছেন।

শনিবার বাংলা ট্রিবিউনকে জামাল বলেছেন, ‘এখনও আমার আর্জেন্টিনার ক্লাবে খেলার বিষয়ে কোনও ছাড়পত্র পাইনি। শেখ রাসেল ক্লাবকে চিঠি দিয়ে রেখেছি। ওরা না করেছে। তারপরও আমি আশা ছাড়ছি না। এখন সৌদি আরবের প্রস্তুতি পর্বের বিষয়টি মাথায় আছে। আমার ফ্লাইট তো এক দিন পরে। তার আগে আর্জেন্টিনার বিষয়টি চূড়ান্ত করতে চাইছি।’

সৌদি আরবে অনুশীলন শেষে ১৭ মার্চ দেশে ফিরবে বাংলাদেশ দল। ফিরেই সিলেটে যাবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী