‘ম্যানসিটির মৌসুম নির্ধারণ করবে পরের তিন ম্যাচ’

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৩, ১৩:১৭আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৩:১৭

আর্সেনালের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির লড়াই জমে উঠেছে। গানারদের চেয়ে ৫ পয়েন্ট পেছনে তারা। চ্যাম্পিয়নস লিগেও শেষ ষোলোতে খারাপ অবস্থায় নেই, এফএ কাপেও ট্রফি জয়ের হাতছানি। এই মৌসুমে সিটিজেনদের সাফল্য নির্ভর করছে পরের তিন ম্যাচের ওপর, বললেন কোচ পেপ গার্দিওলা।

প্রিমিয়ার লিগে সিটির পরের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস, চ্যাম্পিয়নস লিগে আরবি লাইপজিগ ও এফএ কাপে বার্নলি। আন্তর্জাতিক বিরতির আগে আগামী ৮ দিনে হবে এই তিনটি ম্যাচ। গার্দিওলা বললেন, তার বিশ্বাস এই ম্যাচগুলো সিটির জন্য খুব গুরুত্বপূর্ণ।

এই মৌসুমে ট্রেবল জয়ের হাতছানি তাদের সামনে। শনিবার নিউক্যাসেল ইউনাইটেডকে ২-০ গোলে হারানোর পর গার্দিওলা জানান, এই তিনটি ম্যাচ তাদের মৌসুম নির্ধারণ করবে।

স্প্যানিশ কোচ বললেন, ‘আমাদের দুই দিনের ছুটি আছে। কারণ এটা খুব দরকার। আন্তর্জাতিক বিরতির আগে তিনটি প্রতিযোগিতায় ক্রিস্টাল প্যালেস, লাইপজিগ ও বার্নলির বিপক্ষে তিন ম্যাচ খেলবো। এটাই নির্ধারণ করবে মৌসুমের বাকি সময় আমরা কী করতে পারি।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান