‘সৌদি আরবে ক্যাম্পটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৩, ১৯:২১আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৯:২১

এক মৌসুম আগে লিগামেন্টে আঘাত পেয়ে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন তপু বর্মণ। চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে। চোট কাটিয়ে চলতি মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে মাঠে ফিরেছেন। মাঠের পারফরম্যান্স তাকে আবারও লাল-সবুজ দলে ফেরার দরজা খুলে দিয়েছে। বাংলাদেশ দলে ফিরতে পেরে খুশি এই অভিজ্ঞ ডিফেন্ডার।

বর্তমানে হাভিয়ের কাবরেরার দল সৌদি আরবের মদিনায় অবস্থান করছে। সেখানে চলছে ২২ মার্চ থেকে সিলেটে শুরু হতে যাওয়া তিন জাতি টুর্নামেন্টের প্রস্তুতি। দলের সঙ্গে অনুশীলনের পর তপু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দীর্ঘ এক বছর পর আমি জাতীয় দলে ফিরেছি। লক্ষ্য ছিল চোট কাটিয়ে ঘরোয়া ফুটবলে ভালো করে জাতীয় দলে ফিরবো। অবশেষে তা পেরেছি। কঠোর পরিশ্রম করলে ফল ভালো হয়। সেটাই পেয়েছি আমি।’

‘সৌদি আরবে ক্যাম্পটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ’

দেশের বাইরে প্রস্তুতি নেওয়াটা সঠিক সিদ্ধান্ত মনে করছেন তপু, ‘সৌদি আরবে এসে কন্ডিশনিং ট্রেনিংটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কী করতে পারছি তা গুরুত্বপূর্ণ। এখানকার সুবিধাদি ভালো। সবাই মানসিকভাবে ভালো আছে। অনুশীলনে সেরাটা দেওয়ার চেষ্টা করছে।’

এরই মধ্যে কাবরেরা পুরো দল হাতে পেয়েছেন। দুই ভাগে বিভক্ত হয়ে খেলোয়াড়রা মদিনায় এসেছেন। তপু বলছিলেন, ‘আগের দিন আমরা এক ঘণ্টা ১০ মিনিট অনুশীলন করছি। বল নিয়ে অনুশীলন করেছি। কোচের পরিকল্পনা অনুযায়ী কীভাবে আক্রমণ করবো? ডায়মন্ড শেপ নিয়েও কাজ করছি। যেভাবে অনুশীলন শুরু করছি তা ধরে রাখতে পারলে দেশ ও দলের জন্য কার্যকর হবে।’

কাবরেরাও দুই দিনের অনুশীলন দেখে খুশি, ‘ভালো কন্ডিশনে অনুশীলনে হচ্ছে। সবাই ভালো করছে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম