‘পিএসজিতে থাকার জন্য এমবাপ্পেকে বোঝানোর প্রয়োজন নেই’

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৩, ১৪:০২আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৪:০৫

ফ্রান্সের ঘরোয়া ফুটবলে অপ্রতিরোধ্য পিএসজি। কিন্তু ইউরোপের মঞ্চে তারা ঠুনকো একটি দল। চ্যাম্পিয়নস লিগের অধরা ট্রফি হাতে নিতে কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের সঙ্গে লিওনেল মেসিকে যুক্ত করেছিল। তারকাখচিত এই আক্রমণভাগ এবারও এনে দিতে পারেনি সাফল্য। শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিয়েছে তারা। ক্লাবে চলছে টালমাটাল পরিস্থিতি। মেসি-নেইমার ছেড়ে দেওয়ার গুঞ্জন হয়ে উঠেছে আরও জোরালো, এমনকি এমবাপ্পেরও শেষ দেখে ফেলছেন কেউ কেউ।

বুধবার দুই লেগের অগ্রগামিতায় ৩-০ তে পিছিয়ে থেকে বিদায় নেওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান হতাশ এমবাপ্পে। ২০১৮ সালের বিশ্বজয়ী তারকা বলেন, ‘বায়ার্ন চ্যাম্পিয়নস লিগ জেতার জন্যই গড়া একটি দল।’ ফরাসি চ্যাম্পিয়নরা তাদের সেরাটা দিয়েছিল বলে মনে করেন তিনি।

এমবাপ্পে তার ভবিষ্যৎ নিয়ে খোলাসা না করায় কোচ ক্রিস্টোফে গালটিয়েরকে প্রশ্ন শুনতে হলো। তিনি বললেন, ‘কিলিয়ানকে (থাকার জন্য) আমার বোঝানোর কোনও প্রয়োন নেই। কিলিয়ান নিজেই এটা জানিয়েছে। কিন্তু আপনি যে কোনও খেলোয়াড়কেই যদি প্রশ্ন করেন, তাহলে আপনি একই অবস্থায় তাকে পাবেন, বিদায়ের পর খুবই হতাশ। কিলিয়ান একজন পিএসজি খেলোয়াড় এবং প্রতি খেলায় সেটা এটা দেখায়। সাফল্য অর্জনের জন্য সে দৃঢ়প্রতিজ্ঞ এবং ক্লাবকে সম্ভাব্য উচ্চ পর্যায়ে নিতে ভালো পারফর্ম করে।’

গত বছর রিয়ালে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পিএসজির সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেন এমবাপ্পে। কিন্তু ক্লাবের অন্য দুই তারকা মেসি ও সার্জিও রামোসের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মৌসুমেই। তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে নির্ভার গালটিয়ের।

পিএসজি কোচ বলেছেন, ‘না, কোনও সন্দেহ নেই যে অসংখ্য রেকর্ড গড়া এই দুই সেরা খেলোয়াড় এমন পরিস্থিতি মোকাবিলায় সমর্থ। তাদের এই (চ্যাম্পিয়নস লিগ) ট্রফি জেতার অভিজ্ঞতা আছে, এমনকি বাদ পড়ারও- তারা এটায় অভ্যস্ত। তাদের ব্যক্তিগত পরিস্থিতি, চুক্তির পরিস্থিতি নিয়ে উদ্বেগ নেই, তারা এই ধরনের মুহূর্ত সামলাতে অভ্যস্ত।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান