ইরানের বিপক্ষে শামসুন্নাহার কি খেলছেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৩, ১৯:২৩আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৯:২৩

বাংলাদেশ দলের অন্যতম সেরা খেলোয়াড় শামসুন্নাহার। সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে সেরা খেলোয়াড় হয়েছেন। একটি হ্যাটট্রিকসহ গোল করেছিলেন ৫টি। এবার এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বেও তার অধিনায়কত্ব করার কথা ছিল। কিন্তু অনুশীলনে লিগামেন্টে আঘাত পেয়ে প্রথম ম্যাচ খেলতেই পারেননি এই ফরোয়ার্ড। 

আগামীকাল রবিবার গ্রুপের শেষ ম্যাচে ইরানের বিপক্ষেও শামসুন্নাহারের মাঠে নামার সম্ভাবনা কম। থাকতে হতে পারে সাইডলাইনে!

এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি শামসুন্নাহার। তার অভাব দলে বেশ ভালোভাবে অনুভূত হচ্ছে। বিশেষ করে প্রতিপক্ষের রক্ষণে যেভাবে চড়াও হয়ে খেলে থাকেন, তা সবার দৃষ্টি কেড়েছে। তুর্কমেনিস্তানের বিপক্ষে শামসুন্নাহার একাদশে থাকলে হয়তো গোল ব্যবধান আরও বাড়তে পারতো। 

বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনও নিয়মিত অধিনায়কের অভাব অনুভব করছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘শামসুন্নাহার যদি ওর পজিশনে খেলতে পারতো তাহলে প্রথম ম্যাচে আরও গোল বাড়তে পারতো আমাদের। ইরানের বিপক্ষেও ওকে না পাওয়ার সম্ভাবনা বেশি। ওর জায়গায় আইরিন খাতুন খেলতে পারে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি