সান্ত্বনা পুরস্কারের খোঁজে ক্লপ!

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৩, ১৪:৪১আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৪:৪৬

ডুবে যাওয়া মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে ধরে। লিভারপুলের বর্তমান অবস্থার সঙ্গে এর তুলনা করা চলে। প্রিমিয়ার লিগে বলার মতো অবস্থায় নেই। চ্যাম্পিয়নস লিগেও যেটুকু প্রত্যাশা ছিল; তার সবকিছু রিয়াল মাদ্রিদ কেড়ে নিয়েছে। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সর্বশেষ তিনবার স্প্যানিশ জায়ান্টরা তাদের হাতে বিদায়ের টিকিট ধরিয়ে দিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ছয়ে অবস্থান করায় আগামী আসরে চ্যাম্পিয়নস লিগে খেলাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই সান্ত্বনা পুরস্কার হিসেবে লিগে যা কিছু পাওয়া সম্ভব তা লুফে নিতে চাইছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। 

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগেও রিয়াল-ভাগ্য বদলায়নি অল রেডদের। ১-০ গোলে হেরে যাওয়ায় দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদ ৬-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তাছাড়া বিদায় নিশ্চিত হয়েছে লিগ কাপ ও এফ কাপ থেকেও। এখন শুধু প্রিমিয়ার লিগে সেরা চারে থাকতে পারলে আগামী আসরের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত। তাই টিকে থাকার চ্যালেঞ্জে জয়ী হতে চাইছেন লিভারপুল কোচ, ‘আমার লক্ষ্য হলো মৌসুমের যা কিছু পাওয়া সম্ভব তার সবটা লুফে নেওয়া। এখন পর্যন্ত সব কিছু্ অদ্ভুত বলা চলে। দুই ম্যাচের একটিতে অসাধারণ পারফরম্যান্স আরেকটিতে বাজে ফুটবল (বোর্নমাউথের বিপক্ষে হার)। কিন্তু এভাবে পরাজয়টা ঠিক হয়নি। তাতে চাপটা আরও বেড়েছে। সবাই এভাবেই মনে করছে। বাকিরা জিতে যাওয়া পয়েন্ট টেবিলে সেরা চারের অবস্থান থেকে দূরত্ব তৈরি হয়েছে।’

রিয়াল মাদ্রিদের কাছে পরাজয় নিয়ে তার কথা, ‘টুর্নামেন্ট জিততে হলে অসামান্য পারফর্ম করতে হয়। সেটা আজ করতে পারিনি।’

/এফআইআর/         
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম