ইউরো বাছাইয়ে ইংল্যান্ডের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৩, ০৯:২৮আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৯:৩৭

ইউরো বাছাইয়ে এই সপ্তাহে ইতালি, ইউক্রেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। কিন্তু দুটি ম্যাচেই তারকা ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ডকে পাচ্ছে না ইংলিশরা। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন তিনি। 

কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে তিন গোল করেছেন র‌্যাশফোর্ড। তার ওপর মৌসুমে দুর্দান্ত ফর্মেও রয়েছেন। ক্লাব ও জাতীয় দল মিলে ৩০টি গোল করেছেন। ফলে তার অনুপস্থিতি ইংল্যান্ডের জন্য দুঃসংবাদ-ই। এফএ বিবৃতিতে র‌্যাশফোর্ডের চোট নিয়ে বলেছে, ‘র‌্যাশফোর্ড ইউরো বাছাইয়েও খেলতে পারছে না। সে ফুলহ্যামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে গিয়ে চোট পেয়েছে।’

একইভাবে পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে থাকায় চেলসি তারকা ম্যাসন মাউন্টকেও পাচ্ছে না তারা। 

এদিকে, গোলকিপার নিক পোপ চোট পাওয়ায় ইউরো বাছাইয়ের দলে টটেনহামের ফ্রেজার ফরস্টারকে ডেকেছে ইংল্যান্ড। ২০১৩ সালে অভিষেক হওয়া ফরস্টার ইংল্যান্ডের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন। তবে ২০১৬ সালের পর তার কোনও ম্যাচ খেলার সুযোগ হয়নি।  

বাছাইয়ে বৃহস্পতিবার ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। তার পর রবিবার ইউক্রেনকে আতিথ্য দেবে।

  /এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম