ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন রাশিয়া, রানার্সআপ বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৩, ২৩:৩১আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২৩:৪২

প্রথমবারের মতো উয়েফার অর্থায়নে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে খেলতে এসেছে রাশিয়া। এসেই অনুমিতভাবে শিরোপা জিতে দেশে ফিরে যাচ্ছে। আর রানার্সআপ হয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আজ লিগ পর্বের শেষ ম্যাচে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রাশিয়া ২-০ গোলে ভারতকে হারায়। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় ইউরোপের অন্যতম শক্তিশালী দেশটি।

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন রাশিয়া, রানার্সআপ বাংলাদেশ

রাশিয়া চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ। ভারত ও নেপাল ৬ ও ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ হয়েছে। ভুটান সবার তলানিতে। কোনও পয়েন্টই পায়নি তারা।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় রাশিয়ার ইলিনা গোলিক, সর্বোচ্চ গোলদাতা ভারতের শিলি সাহজি (৮টি), সেরা গোলকিপার নেপালের সুজাতা তামাং ও ফেয়ার প্লে ট্রফি ভারতের।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের