দুই ব্রাজিলিয়ানের ম্যাজিকে বসুন্ধরা সেমিফাইনালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ১৭:৪১আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৭:৪১

আত্মঘাতী গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে এগিয়ে যাওয়ার সুযোগ দিলেন দোরিয়েলতন গোমেজ। অনুশোচনা থেকেই কিনা ব্রাজিলিয়ান স্ট্রাইকার সুযোগ খুঁজছিলেন। জোড়া গোল করে বসুন্ধরাকে এগিয়ে নেওয়ার পর স্বদেশী রবিনহোকে দিয়ে যোগ করলেন আরও একটি। তাতেই ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস ৩-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

প্রিমিয়ার ফুটবল ও ফেডারেশন কাপে পাঁচ সপ্তাহের বিরতির পর আজ থেকে আবারও মাঠে গড়িয়েছে খেলা। ফেডারেশন কাপের নক আউট পর্বের প্রথম ম্যাচে বসুন্ধরা দাপট দেখিয়ে ম্যাচ জিতেছে।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৩৫ মিনিটে অনেকটা খেলার ধারার বিপরীতে মুক্তিযোদ্ধা এগিয়ে যায়। জাপানি সোমা ওতানির কর্নারে দোরিয়েলতনের মাথা ছুঁয়ে বল জড়িয়ে যায় জালে।

তবে মুক্তিযোদ্ধার এই লিড বেশিক্ষণ থাকেনি। রবিনহোর সঙ্গে দারুণভাবে জুটি বেঁধে একের পর এক গোল এসেছে।

৪২ মিনিটে রবিনহোর বাঁ প্রান্তের মাপা ক্রসে দোরিয়েল্তন দারুণ বুদ্ধিদ্বীপ্ত শটে লক্ষ্যভেদ করে স্বস্তি ফেরান। বিরতির পর বসুন্ধরা পুরোপুরি চালকের আসনে।

৭৯ মিনিটে রবিনহোর কর্নারে দোরিয়েলতন হেডে ২-১ করেন। দুই মিনিট পর তার ব্যাক পাস থেকে রবিনহো বক্সের ভেতরে বল পেয়ে দারুণ শটে মুক্তিযোদ্ধাকে ম্যাচ থেকে ছিটকে দেন।

১১ এপ্রিল আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি খেলবে পরের কোয়ার্টার ফাইনাল ম্যাচে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি