মেসিকে এখন নিবন্ধন সম্ভব নয়: লা লিগা সভাপতি

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৩, ১৪:৩২আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৪:৩৪

যে আর্থিক সংকটে লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়া এবার সেই অর্থনৈতিক বিষয়ই তার প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যাচ্ছে! লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের কথাতে এমন তথ্যই জানা গেলো। তিনি বলেছেন, বার্সেলোনা চাইলেও প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) থেকে মেসিকে নতুন করে চুক্তিবদ্ধ করতে পারবেন না। কারণ, তাদের বর্তমান অর্থনৈতিক অবস্থায় সেটা সম্ভব নয়।

পিএসজিতে সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির চুক্তি শেষ হয়ে যাবে চলমান মৌসুম শেষে। এর মাঝেই বার্সায় তার ফেরা নিয়ে তুমুল আলোচনা চলছে। বার্সা কর্তৃপক্ষও তাকে ফিরিয়ে আনার ব্যাপারে নিজেদের ইচ্ছার কথা জানিয়ে রেখেছে। কিন্তু তেবাস স্প্যানিশ ক্লাবগুলোর অনুমোদিত নিয়মের ব্যতিক্রম হতে দিতে চান না, ‘এখন তাকে লা লিগায় নিবন্ধন করা সম্ভব নয়। তবে সময় এখনও আছে। আসল কথা হলো অর্থনৈতিক বিষয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে ক্লাবগুলোর অনুমোদিত যে নিয়ম আছে। সেটা আমরা মেসিকে নিবন্ধনের জন্য পরিবর্তন করতে চাই না... এমনকি মেসিকে লিগে ফেরানো নিয়ে আমাদের আগ্রহ থাকার পরেও।’

তবে তেবাস এটা বলেছেন যে, এক্ষেত্রে আর্থিক বিষয়ে যথেষ্ট ভারসাম্য ফেরাতে বার্সা তাদের খেলোয়াড়দের বিক্রি করতে পারে। তার পরেও ডেইলি মুন্দো দিপোর্তিভো বুধবার জানিয়েছে, মেসিকে দুই বছরের জন্য চুক্তি করতে দৃঢ় অবস্থান বার্সার।

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম