ম্যানসিটির মুখোমুখি হতে অধীর অপেক্ষায় আর্সেনালের কোচ

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৩, ১৫:৪৯আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৫:৪৯

টানা তিন ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান হারানোর ঝুঁকিতে আর্সেনাল। ২০০৪ সালের পর প্রথম ট্রফি হাতে নেওয়ার মিশনে তারা কয়েক ম্যাচ আগেও ভালো অবস্থায় ছিল। কিন্তু তাদের জয়খরার মাশুল দিতে হচ্ছে। গানারদের চেয়ে দুই ম্যাচ কম খেলে মাত্র ৫ পয়েন্ট পেছনে ম্যানচেস্টার সিটি। মানে সিটিজেনরা অবশিষ্ট ওই দুটি ম্যাচ জিতলে নিশ্চিতভাবে শীর্ষস্থান দখলে নেবে।

সেক্ষেত্রে আগামী ২৬ এপ্রিল টেবিলের শীর্ষে থাকা দুই দলের লড়াই হতে যাচ্ছে মহাগুরুত্বপূর্ণ। টানা তিন ম্যাচে ড্র জোরে ধাক্কা দিয়েছে গানারদের ক্যাম্পে। কিন্তু ম্যানসিটি ম্যাচ সামনে রেখে বেশ উজ্জীবিত আর্সেনাল। এই ম্যাচ খেলার জন্য অধীর অপেক্ষায় কোচ মিকেল আর্তেতা।

আর্সেনালের কোচ বলেছেন, ‘আমি অপেক্ষা করতে পারছি না, এই ধরনের ম্যাচগুলো যে কেউ খেলতে চাইবে। যখন সবকিছু ঝুঁকিতে, তখন সেখানে জেতার জন্যই যেতে হবে। এটাই এই খেলার সৌন্দর্য, এমন অবস্থানে আপনি থাকতে চাইবেন। ম্যানচেস্টারে আমাদের দারুণ একটি সফর হবে এবং আমরা সত্যিই ভালো প্রস্তুতি নিয়ে থাকবো।’

আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস তার সাবেক ক্লাবের মুখোমুখি হবেন। তার মতে, লিগ জিততে চাইলে সিটিকে তাদের হারাতেই হবে। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘এখন কঠিন মুহূর্ত। শেষ পর্যন্ত একসঙ্গে লেগে থাকার সময় এখন। এই মৌসুমে আমাদের আরও অনেক কিছু করার আছে। এখনই সব শেষ হয়নি, আমরা এখনও পাঁচ পয়েন্টে এগিয়ে। ম্যানসিটির হাতে দুটি ম্যাচ আছে। কিন্তু আমরা যদি চ্যাম্পিয়ন হতে চাই, তাহলে সেখানে জেতার জন্যই যেতে হবে।’   

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী