আল নাসরের বিদায়, কোচিং স্টাফদের ওপর ক্ষুব্ধ রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৩, ০৩:৩৩আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৫:০৭

সৌদি আরবে প্রতি ম্যাচেই নেতিবাচক কারণে আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার কিংস কাপের সেমিফাইনালে আল ওয়েহদার কাছে হারের দিনে নিজ দলের কোচিং স্টাফদের ওপর চটলেন তিনি।

২৩ মিনিটে বুগুয়েলের বাইসাইকেল কিকে আল নাসরকে পেছনে ফেলে আল ওয়েহদা। বিরতির সময় রোনালদো হতাশা লুকাতে পারেননি। মাথা নাড়াতে থাকেন, ডাগ আউটে পৌঁছে দলের কোচিং স্টাফদের ওপর ক্ষোভ উগরে দেন তিনি। তারপর টানেলে প্রবেশ করেন।

গোটা ম্যাচে রোনালদো ৬টি শট নিয়েও গোল করতে পারেননি। ৫৩ মিনিটে ওয়েহদার আল আফিথ লাল কার্ড দেখেন।

১০ জন নিয়েও রোনালদোদের ১-০ গোলে হারিয়ে ফাইনালে তারা। ৮২তম মিনিটে ৮ গজ দূর থেকে নেওয়া রোনালদোর একটি শট ক্রসবারে আঘাত করে। তাতে টানা তিন ম্যাচ জয়হীন আল নাসর, একই সঙ্গে ট্রফি ছাড়াই মৌসুম শেষ করতে যাচ্ছেন পর্তুগিজ উইঙ্গার।

এর আগে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নেয় আল নাসর।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী