বাংলাদেশ উইমেন্স সুপার লিগের ট্রফি উন্মোচন, বলের নাম ‘অস্ত্র’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৩, ২০:৫০আপডেট : ০১ মে ২০২৩, ২১:৪২

দেশে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারীদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল বাংলাদেশ উইমেন্স সুপার লিগ। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে যার ট্রফি ও ম্যাচ বলের উন্মোচন হয়ে গেছে আজ। 

টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ করিম জানিয়েছেন, এবারই প্রথম কোনও লিগের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে ম্যাচ বল। যার নাম দেওয়া হয়েছে ‘অস্ত্র’।

ট্রফির ছবি। অবশ্য ম্যাচ বল ও ট্রফি উন্মোচন করা হয়েছে বিশ্বের একমাত্র ফুট আর্চার ওরিসা কেলির মনোমুগ্ধকর পারফরম্যান্সের মাধ্যমে।   

প্রাচীন অস্ত্র তৈরির শিল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে বলের আকৃতিতে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। সে কারণেই এর নাম রাখা হয়েছে অস্ত্র। বলটি ভারতে তৈরি এবং ফিফা কর্তৃক অনুমোদিত। বলের গায়ের ওপর নামটিও অঙ্কিত হয়েছে বাংলায়। আর টুর্নামেন্টের জন্য ২২ ইঞ্চি ট্রফিটি বানানো হয়েছে ইংল্যান্ড থেকে। বডিতে কপার ও সিলভার প্লেটের সঙ্গে রয়েছে ১৮ ক্যারেট সোনা।

পারফর্ম করেছেন ফুট আর্চার ওরিসা কেলি আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, লিগের এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে রয়েছে টিকটক। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির আকর্ষণ বাড়াতে তাতে হাজির হয়েছিলেন বিনোদন অঙ্গনের তারকারাও।

লিগ এই মাসেই মাঠে গড়াবে। চার দল নিয়ে ২২ মে থেকে ৫ জুন পর্যন্ত লিগটি হওয়ার কথা।

/এফআইআর/এমওএফ/    
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি