মেসির ফেরার ম্যাচে পিএসজির গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৩, ০৩:০৪আপডেট : ১৪ মে ২০২৩, ০৩:৪৬

দুই সপ্তাহের নিষেধাজ্ঞা আগেভাগে উঠে যাওয়ার পর শনিবার লিওনেল মেসি ফিরলেন। তার প্রত্যাবর্তনের ম্যাচে গোল উৎসব করেছে পিএসজি।

৫-০ গোলে লিগ ওয়ানে আজাসিওকে হারিয়েছে পিএসজি। তাদের বিপক্ষে চলতি মৌসুমে দুইবারই জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। দুই দলই ১০ জন নিয়ে ম্যাচ শেষ করেছে।

২২ মিনিটে ফ্যাবিয়ান রুইজ লিড এনে দেন। ১০ মিনিট পর এমবাপ্পের ডিফ্লেক্টেড শট থেকে আশরাফ হাকিমি প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে দেন পিএসজিকে। বিরতি থেকে ফিরে ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন এমবাপ্পে। ৪৭ মিনিটে ক্রস থেকে করেন গোল। এরপর ৫৪ মিনিটে ফরাসি ফরোয়ার্ড করেন দলের চতুর্থ গোল। পরে মারকুইনহোসের শট থেকে মোহামেদ ইউসুফ ৭৩ মিনিটে আত্মঘাতী গোল করেন।

৭৭ মিনিটে হাকিমি লাল কার্ড দেখেন। তিন মিনিট পর আজাসিওর থমাস মানগানিও লাল কার্ড পান।

মেসিকে ভালোভাবে গ্রহণ করেনি পিএসজি সমর্থকরা। ম্যাচের আগে থেকে দুয়ো শুনতে হয়েছে তাকে। দলে তার নাম ঘোষণা হতেই এবং বলে তার প্রথম ছোঁয়াতে দুয়ো দেয়। তার লক্ষ্যে শট ছিল একবার। ব্যর্থতা নিশ্চিতভাবে হতাশ করেছে তাকে।

তিন ম্যাচ হাতে রেখে ৮১ পয়েন্ট নিয়ে ১১তম লিগ ওয়ান ট্রফির আরও কাছে শীর্ষ দল পিএসজি। তাদের থেকে ৬ পয়েন্ট পেছনে দ্বিতীয় দল লেন্স।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম